পাকিস্তানের সঙ্গে আলোচনার যুগ শেষ: ভারতের পররাষ্ট্রমন্ত্রী

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, পাকিস্তানের সঙ্গে নিরবচ্ছিন্ন আলোচনার যুগ শেষ। সন্ত্রাসবাদ ও আলোচনা কখনো একসঙ্গে চলতে পারে না।

সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) বৈঠকে অংশ নিতে বৃহস্পতিবার (২৯ আগস্ট) ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইসলামাবাদ সফরের আমন্ত্রণ জানিয়েছিল পাকিস্তান। তার একদিন পর শুক্রবার কঠোর এই মন্তব্য করলো ভারত।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার দিল্লিতে একটি বই প্রকাশের অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা নিয়ে যে উত্তেজনা শুরু হয়েছিল, তা এখন শেষ হয়েছে। এখন পাকিস্তানের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গ উঠছে। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো করতে গিয়ে আমরা কখনোই সন্ত্রাসবাদকে উপেক্ষা করতে পারি না।

‘দেশটির সন্ত্রাসবাদ শিল্পের পর্যায়ে পৌঁছেছে। ভারত কোনোভাবেই এ ধরনের হুমকি সহ্য করবে না। প্রতিটি কর্মের বিপরীত ফল রয়েছে। তারা বারবার আন্তর্জাতিক সীমান্তে সন্ত্রাসমূলক কর্মকাণ্ড ঘটিয়ে ভারতকে আলোচনার টেবিলে বসানোর চেষ্টা করেছে। কিন্তু সন্ত্রাসবাদ প্রসঙ্গে ভারত কখনই আলোচনায় বসবে না। পাকিস্তানের সঙ্গে নিরবচ্ছিন্ন সংলাপের যুগ শেষ।’

পাকিস্তান নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করে জয়শঙ্কর বলেন, আমরা আর চুপ থাকবো না। আমরা নিষ্ক্রিয় নই। ইতিবাচক হোক বা নেতিবাচক, আমরা জবাব দেবোই। কোনোভাবেই সমঝোতার পথে হাঁটবে না ভারত।

বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র দফতরের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, চলতি বছরের ১৫-১৬ অক্টোবর পাকিস্তানের ইসলামাবাদে এসসিও’র দুই দিনব্যাপী বৈঠক চলবে। এ বৈঠকে অংশ নেওয়ার জন্য সংস্থার সদস্য রাষ্ট্রের প্রধানদের আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ পাঠানো হয়েছে।

  • Related Posts

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের সামরিক অভিযান শুরুর এক সপ্তাহের মধ্যে পরিস্থিতি দ্রুত আঞ্চলিক সংঘাতে রূপ নিয়েছে। এতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক নানা ঝুঁকি তৈরি হয়েছে বলে…

    Continue reading
    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘শেখ হাসিনা সরকারের প্রবণতা এ সরকারেও দেখা যাচ্ছে। বিগত শেখ হাসিনার আমলে আমরা দেখেছিলাম কীভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, বিচার বিভাগ,…

    Continue reading

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প