পর্দায় আসছে চঞ্চল-পরীমণি জুটি

প্রথমবার সিনেমায় জুটি গড়ছেন ঢালিউডের দুই জনপ্রিয় তারকা চঞ্চল চৌধুরী ও পরীমণি। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শাস্তি’ গল্প অবলম্বনে নির্মিত নতুন সিনেমায় এ জুটিকে দেখা যাবে।

সিনেমাটি পরিচালনা করবেন  লিসা গাজী। সোমবার (১৯ জানুয়ারি) নির্মাতা সিনেমাটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।

নির্মাতা জানান, রবীন্দ্রনাথের গল্পকে কেন্দ্র করে সিনেমাটি নির্মিত হলেও এটি হুবহু পুনর্নির্মাণ নয়। নতুন সময়, সমসাময়িক ভাষা ও প্রেক্ষাপটের আলোকে গল্পটিকে পুনর্নির্মাণের চেষ্টা করা হবে। তাই সিনেপ্রেমীরা পর্দায় দেখবেন পুরনো গল্পের নতুন রূপ।

সমাজে নারীর অবস্থান, নৈতিক সংকট ও মূল্যবোধের প্রশ্নকে জাগ্রত করাই এ সিনেমার মূল লক্ষ্য। নীরবতাই আত্মসম্মান, বিশ্বাসভঙ্গ ও অবিচারের বিরুদ্ধে শক্তিশালী প্রতিবাদ- তা সিনেমায় ফুটিয়ে তোলার চেষ্টা করা হবে। একাধিক প্রযোজনা প্রতিষ্ঠান প্রযোজিত সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী সংশ্লিষ্টরা।

প্রসঙ্গত, ঢালিউডে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শাস্তি’ গল্প অবলম্বনে ২০০৪ সালে সিনেমা নির্মাণ করেছিলেন চাষী নজরুল ইসলাম। দীর্ঘ ২২ বছর আগের সে সিনেমায় জুটি গড়েছিলেন ঢালিউডের আলোচিত জুটি রিয়াজ-পূর্ণিমা।

  • Related Posts

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) ভোর…

    Continue reading
    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে। পাকিস্তানের কয়েকটি সরকারি সূত্র আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে। সূত্রগুলোর ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে…

    Continue reading

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত