পর্তুগালের ইউরো জয় বিশ্বকাপ জয়ের সমান: রোনালদো

সর্বশেষ ইউরো চ্যাম্পিয়নশিপে গোলই করতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনালদো। যে কষ্ট পর্তুগিজ তারকার চোখ থেকে পানি ঝরিয়েছিল। স্লোভেনিয়ার বিপক্ষে পেনাল্টি মিসের পর বহু চেষ্টায়ও নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেননি আল নাসর তারকা।

এবার উয়েফা নেশনস লিগে এসেও আবেগ সংবরণ করতে পারলেন না রোনালদো। তবে এবার কষ্টে নয়, তর্কযোগ্যভাবে বর্তমান ফুটবল বিশ্বের সেরা তারকা আবেগআপ্লুত হয়েছেন আনন্দে। এটি রেকর্ড ছোঁয়ার আনন্দ; প্রথম ফুটবলার হিসেবে ক্লাব ও জাতীয় দলের হয়ে ৯০০ গোল করার আনন্দ।

নেশনস লিগের প্রথম ম্যাচেই গোল পেয়েছেন রোনালদো। গতকাল বৃহস্পতিবার ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল করেন ‘সিআরসেভেন’। এরপরই আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। এদিন লুকা মদ্রিচদের ২-১ গোলে হারায় পর্তুগাল।

ম্যাচ শেষে রোনালদো বলেন, ‘৯০০ গোল অন্য যেকোনো মাইলফলকের মতো মনে হয়। কিন্তু শুধুমাত্র আমি জানি, এই ৯০০ গোল করতে প্রতিদিন আমাকে কতটা কঠিন পরিশ্রম করতে হয়েছে। এটা আমার ক্যারিয়ারের একটি অনন্য মাইলফলক। আমি খুবই গর্বিত। আমার বয়স সাড়ে ৩৯ বছর…। এই কারণেই যখন এই রেকর্ডগুলো হয়, আমি খুব আবেগপ্রবণ হয়ে যাই।’

এরপর পর্তুগালের হয়ে নিজের সফলতা তুলে ধরেন রোনালদো। তিনি বলেন, ‘পর্তুগালের ইউরো জয় বিশ্বকাপের জয়ের সমান। আমি ইতিমধ্যে পর্তুগালের হয়ে দুটি ট্রফি জিতেছি। যা আমি সত্যিই চেয়েছিলাম। আমি এর দ্বারা অনুপ্রাণিত নই, এটি ভিন্ন…।’

২০১৬ সালে রোনালদোর নেতৃত্বে ইউরো শিরোপা জেতে পর্তুগাল।

রোনালদো আরও বলেন, ‘আমি ফুটবল উপভোগ করে অনুপ্রাণিত হই এবং রেকর্ড স্বাভাবিকভাবেই আমার কাছে আসে। আমি রেকর্ড ভাঙি না… সেগুলোই আমাকে খুঁজে বেড়ায়।’

৯০০ গোলের মাইলফলক স্পর্শ করায় রোনালদোকে অভিননন্দন জানিয়েছে তার সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদ। ক্লাবটি নিজেদের ভ্যারিফাইড ফেসবুক পেইজে লিখেছে, ‘আরেকটি ঐতিহাসিক মাইলফলক। রিয়াল মাদ্রিদ এবং বিশ্ব ফুটবলের অন্যতম সেরা কিংবদন্তির পেশাদার ক্যারিয়ারে ৯০০ গোল। অভিনন্দন, প্রিয় এবং প্রশংসিত ক্রিশ্চিয়ানো! রিয়াল মাদ্রিদ ও মাদ্রিদ সমর্থকরা সবসময় তোমাকে নিয়ে গর্বিত।’

রিয়ালের হয়েই সবচেয়ে বেশি গোল করেছেন রোনালদো। ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত স্প্যানিশ ক্লাবটির হয়ে ৪৫০ গোল করেছিলেন বর্তমান আল নাসর তারকা।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প