পথচারীকে চাপা দিয়ে এক কিলোমিটার টেনে নিয়ে গেলেন চালক, বাসে অগ্নিসংযোগ

ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় পথচারী এক নারী নিহত হয়েছেন। চাপা দেওয়ার পর ওই নারী বাসের পেছনে আটকে থাকা অবস্থায় চালক বাসটি প্রায় এক কিলোমিটার চালিয়ে নিয়ে যান বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। পরে স্থানীয় মানুষ বাসটিকে থামিয়ে আগুন ধরিয়ে দেন।

আজ সোমবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে। ওই সময় বাসচাপায় আরও এক পথচারী আহত হয়েছেন। পুলিশ তাৎক্ষণিকভাবে নিহত ও আহত দুজনের পরিচয় নিশ্চিত হতে পারেনি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকায় লবঙ্গ রেস্টুরেন্টের সামনে বেশ কিছু কারখানা শ্রমিক সড়ক পার হচ্ছিলেন। এ সময় উজানভাটি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুজনকে চাপা দেয়। চাপা দেওয়ার পর একজন নারী বাসের পেছনে আটকে যায়। আটকে যাওয়া নারীকে বাসটি প্রায় এক কিলোমিটার ছেঁচড়ে নিয়ে যায়। পরে লোকজন ধাওয়া করে বড়বাড়ী এলাকার কাছে বাসটি আটক করে। তাঁরা ওই নারীকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। এ সময়ে উত্তেজিত জনতা বাসটি থেকে যাত্রীদের নামিয়ে আগুন ধরিয়ে দেয়।

বোর্ড বাজার এলাকার বাসিন্দা নজরুল ইসলাম বলেন, বাসটি বেগতিকভাবে চালিয়ে যাওয়ার সময় কয়েকজন পথচারীকে চাপা দেয়। এর মধ্যে এক নারীকে গাড়ির পেছনে আটকে ছেঁচড়ে এক–দেড় কিলোমিটার দূরে নিয়ে যায়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী মোহাম্মদ রাশেদ বলেন, হাসপাতালে নেওয়ার পর ওই নারীর মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। এ ছাড়া ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান