নৌকাবাইচ দেখতে কুমার নদের দুই পাড়ে মানুষের ঢল

ফরিদপুরের কুমার নদে নৌকাবাইচ দেখতে মানুষের ঢল নেমেছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে নদীর দুই পাড়ে হাজার হাজার মানুষ উৎসবে মেতে ওঠে।

সরেজমিনে দেখা যায়, নৌকাবাইচকে কেন্দ্র করে নদীর দুই পাড়ে মেলা বসে। মেলায় নানা রকমের মিষ্টি, ইলিশসহ বিভিন্ন ধরনের মাছ, খেলনা ও খাবারের দোকানের পসরা নিয়ে বসেন দোকানিরা।

নৌকাবাইচ দেখতে আসা গৃহবধূ নিপা পারভিন বলেন, প্রতি বছরে এ কুমার নদে নৌকাবাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়। এদিনের জন্য সারাবছর এ অঞ্চলের মানুষ অপেক্ষায় থাকে। মেয়েরা জামাই নিয়ে বাবার বাড়িতে আসেন। প্রতিবারের মতো স্বামী-সন্তানকে সঙ্গে নিয়ে নৌকাবাইচ দেখতে এসেছি। বাইচ দেখা শেষে মেলায় ঘুরেছি, অনেক কিছু কেনাকাটা করেছি।

মেলায় আগত নবম শ্রেণির শিক্ষার্থী নাসরিন পারভিন জানান, বান্ধবীদের নিয়ে নৌকাবাইচ দেখেছি। মেলায় ঘুরেছি। অনেক কিছু কিনেছি। খাবার খেয়েছি, অনেক ভালো লেগেছে।

মেলা আসা মিষ্টি ব্যবসায়ী অনিল সাহা বলেন, প্রায় চল্লিশ বছর ধরে এ নৌকাবাইচের মেলায় মিষ্টি বিক্রি করছি। এবারও মেলায় দোকান দিয়েছি। দোকানে রসগোল্লা, আমৃত্তি, দানাদার, জিলাপিসহ বিভিন্ন মিষ্টি রয়েছে। বেচাকেনাও বেশ ভালো হচ্ছে।

খেলনা বিক্রেতা আলম মোল্লা বলেন, নানা ধরনের খেলনা নিয়ে মেলায় এসেছি। ভালো বেচাকেনা হচ্ছে। তিন দিন থাকবো এখানে।

স্থানীয় বাসিন্দা মো. সজল শরীফ বলেন, জন্মের পর থেকে দেখে আসছি নৌকাবাইচ ও মেলা। প্রতিবছর নৌকাবাইচ উপলক্ষে কাছে-দূরের হাজারো মানুষের ঢল নামে। এবারও বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার মানুষের সমাগম ঘটেছে। এবার ছোট-বড় মিলিয়ে ১০-১২টি নৌকা বাইচে অংশ নেয়।

নৌকাবাইচ ও মেলা আয়োজক কমিটির সভাপতি ও শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রইসুল ইসলাম পলাশ মিয়া বলেন, এ বছর দিয়ে ১২৪তম নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। ঐতিহ্য ধরে রাখতে এ আয়োজন করা হয়। জেলা-উপজেলা ছাড়াও আশপাশের বিভিন্ন জেলার মানুষ এ নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে অংশ নেয়।

এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল জানান, নৌকাবাইচ ও মেলা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা কাজ করছে।

  • Related Posts

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার নারীর নিরাপত্তা বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সাইবার বুলিং এবং অনলাইনে নারীর বিরুদ্ধে হয়রানি বন্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার (৭ মার্চ)…

    Continue reading
    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জন্য এমন একজন ‘প্রেসিডেন্ট বেছে নিতে’ চান যিনি দেশটিকে যুদ্ধে নিয়ে যাবেন না। খবর বিবিসির। ট্রাম্প…

    Continue reading

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের