নেপালের যুবাদের ১৩০ রানেই গুটিয়ে দিলো বাংলাদেশ

টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম। সেই সিদ্ধান্ত সঠিক প্রমাণ করেন দলের বোলাররা। মাত্র ১৩০ রানেই গুটিয়ে দিয়েছে নেপাল যুবাদের। অধিনায়ক নিজেও ২ উইকেট নিয়ে রেখেছেন বল হাতে দারুণ ভূমিকা।

সোমবার (১৫ ডিসেম্বর) দুবাইয়ের সেভেনস স্টেডিয়ামে আগে ব্যাটিং করে শুরুটা খারাপ করেনি নেপাল। ৪০ রানের উদ্বোধনী জুটি গড়েন সাহিল প্যাটেল ও নিরাজ কুমার। প্যাটেলের (১৮) বিদায়ে সেই জুটি ভাঙেন সাদ ইসলাম।

এরপর ৫৪ থেকে ৬১ রানের মধ্যে সাজঘরে ফেরেন বংশ ছেত্রি (৪), নিরাজ কুমার (১৪), নিশ্চল শেত্রি (০) ও কিরবিন শ্রেষ্ঠ (৫)। ৪০ রানে প্রথম উইকেট হারানোর পর সেখান থেকে ৬১ রানে পরিণত হয় ৫ উইকেটে। সাদের পর ৩টি নেন সবুজ ও একটি আল-আমিন।

এরপর সাদ আরও একটি উইকেট নেন আশোক ধামিকে (৫) ফিরিয়ে। ৮১ রানে নেপাল হারায় ৬ উইকেট। আশিষ লুহার ইনিংস মেরামতের চেষ্টা করলেও দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান করে সাজঘরে ফেরেন বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিমের বলে। এরপর যুবরাজ খাত্রি ৬ রানে বিদায় নেন শাহরিয়ার বলে বোল্ড হয়ে। ৮ উইকেটে ১২৮ রান তখন নেপালের বোর্ডে

সর্বোচ্চ ৩০ রান করা অভিষেক তিওয়ারিকে তুলে নেন আজিজুল ১২৮ রানেই। ফলে পতন হয় ৯ উইকেটের। ৬ বল খেলে রানের খাতা খুলতে না পারা বিপিন শর্মা শাহরিয়ারের বলে আউট হলে ১৩০ রানে থেমে যায় নেপালের ইনিংস।

বাংলাদেশের হয়ে সবুজ সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন। সাদ, আজিজুল ও শাহরিয়ার নেন সমান ২টি করে উইকেট। ১টি উইকেট পেয়েছেন আল-আমিন।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান