নিলামে নাম দিলেই বিদেশি ক্রিকেটারদের শাস্তি দেবে আইপিএল!

বিদেশি ক্রিকেটারদের জন্য নতুন আইন করার প্রস্তাব দিয়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। প্রস্তাবে বলা হয়েছে, নিলামে নাম দিয়ে যদি কোনো ক্রিকেটার প্রতিযোগিতা শুরু হওয়ার আগে সরে যায়, তাহলে তাকে শাস্তির আওতায় আনা উচিত। এই ব্যাপারে বৈঠকে সম্মতও হয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

গত বুধবার বৈঠক করেছিল আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। খেলোয়াড় ধরে রাখা, মেগা নিলাম কয় বছর পরপর হবে, ইমপ্যাক্ট বদলির নিয়ম রাখা হবে কি না- ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করার জন্য এই বৈঠক হয়েছিল। সেখানেই এই প্রস্তাব দেওয়া হয়।

শুরুতে কিছু দল এই প্রস্তাব তুললেও পরে সবাই তাতে সম্মত হয়। সিদ্ধান্ত নেওয়া হয়, কোনো বিদেশি ক্রিকেটার যদি নাম দিয়েও আসর শুরুর আগে সরে যায় তাহলে তাকে দুই বছরের নির্বাসন দেওয়া হবে। তবে চূড়ান্তভাবে এই প্রস্তাব পাস হবে কিনা- সেটি এখনো স্পষ্ট নয়।

ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রতিযোগিতা শুরুর আগমুহূর্তে আইপিএল থেকে চলে যাওয়ার ঘটনা ঘটছে নিয়মিত। এতে নিজেরা ক্ষতিগ্রস্থ হওয়ার কথা জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। যে কারণে ক্ষতি থেকে বাঁচতে এই আইনের প্রস্তাবনা দিয়েছেন তারা।

তবে কোনো ক্রিকেটার যদি যৌক্তিক কারণ দেখিয়ে যায়, তাতে বাধা দেবে না ফ্র্যাঞ্চাইজিগুলো। এক্ষেত্রে তিনি যদি দেশের জন্য খেলতে যান অথবা চোট পেয়ে খেলতে না পারেন, বা পরিবারের কারও সমস্যার জন্য নাম সরিয়ে নিতে বাধ্য হন, আইপিএলের দলগুলো তাকে ছাড়তে রাজি আছে।

ফ্র্যাঞ্চাইজিগুলো দাবি, বিদেশি ক্রিকেটারদের ন্যূনতম মূল্যে কেনা হলে বেশি সমস্যায় পড়তে হয়। সেই সময় ওই ক্রিকেটারের ম্যানেজার নাকি জানান, বেশি টাকা পেলে খেলতে রাজি। নিলামে কম টাকা পাওয়ায় খেলবেন না তিনি।

সাম্প্রতিক আসরগুলোতে আরও একটি প্রবণতা লক্ষ্য করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। বড় নিলামে নিজেদের নাম লেখাচ্ছে না বিদেশি ক্রিকেটারেরা। মিনি নিলামে নাম লেখাতেই আগ্রহ তাদের। এই ধরনের নিলামে বেশি টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে বলেই তারা এমনটি করছেন। এটাও বন্ধ করার উদ্যোগ নিতে চায় দলগুলো।

  • Related Posts

    বিশ্বকাপ ফাইনালের মারামারি নিয়ে তদন্তে ফিফা

    শেষ বাঁশি বাজিয়ে রেফারি মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। বিপরীতে ফাইনালে ১-০ ব্যবধানে জিতে শিরোপা উদযাপন শুরু করে স্পেন। কিন্তু এই মুহূর্তেই ম্যাচ হেরে হতাশ লিয়ান্দ্রো পারেদেস স্পেনের দুই ফুটবলারের সঙ্গে…

    Continue reading
    ফাইনাল হেরে নীরবতা ভাঙলেন মেসি

    কাতার বিশ্বকাপের মতো যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপটাও নিজের করে নিতে চেয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে সেই স্বপ্ন বাস্তবায়ন করা হয়নি। ম্যাচ শেষে মাঠেই অশ্রুসিক্ত হয়ে…

    Continue reading

    দিল্লি থেকে বেঙ্গালুরু, ভারতজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ

    দিল্লি থেকে বেঙ্গালুরু, ভারতজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ

    দিল্লিতে নিজেদের দাবিতে অনড় বিক্ষোভকারীরা, ছাড়েননি রাজপথ

    দিল্লিতে নিজেদের দাবিতে অনড় বিক্ষোভকারীরা, ছাড়েননি রাজপথ

    একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

    একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

    সৌদি আরবের সঙ্গে ঐতিহাসিক পরমাণু চুক্তিতে অনুমোদন দিলেন ট্রাম্প

    সৌদি আরবের সঙ্গে ঐতিহাসিক পরমাণু চুক্তিতে অনুমোদন দিলেন ট্রাম্প

    যে কারণে ভারতের এবারের আন্দোলনকে ভয় পাচ্ছে মোদী সরকার

    যে কারণে ভারতের এবারের আন্দোলনকে ভয় পাচ্ছে মোদী সরকার

    ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব দেখতে চান ট্রাম্প

    ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব দেখতে চান ট্রাম্প

    গুরুদাসপুরে বাস-ট্রাক সংঘর্ষ : নিহত ১, আহত ৮ রাশিয়ানসহ ১২

    গুরুদাসপুরে বাস-ট্রাক সংঘর্ষ : নিহত ১, আহত ৮ রাশিয়ানসহ ১২

    বিশ্বকাপ ফাইনালের মারামারি নিয়ে তদন্তে ফিফা

    বিশ্বকাপ ফাইনালের মারামারি নিয়ে তদন্তে ফিফা

    ‘কিং’ নিয়ে বড় সুখবর দিলেন শাহরুখ

    ‘কিং’ নিয়ে বড় সুখবর দিলেন শাহরুখ