নির্বাচন নিয়ে ভারতের নসিহত সম্পূর্ণ অগ্রহণযোগ্য পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের নসিহত সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বুধবার (১৭ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশে নির্বাচন কেমন হবে এ নিয়ে প্রতিবেশী দেশের কোনো উপদেশ গ্রহণযোগ্য নয় উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘নির্বাচন নিয়ে আমাদের প্রতিবেশীদের নসিহতের দরকার নেই।’

তৌহিদ হোসেন আরও বলেন, ‘ভারতের পক্ষ থেকে সাম্প্রতিক সময়ে কিছু বক্তব্য এসেছে। যেখানে বাংলাদেশকে নসিহত করার চেষ্টা করা হয়েছে। কিন্তু সেই নসিহত আমাদের প্রয়োজন নেই। গত ১৫ বছর আওয়ামী লীগ সরকারের সময় যেসব প্রহসনমূলক নির্বাচন হয়েছে, সে বিষয়ে ভারত একটি শব্দও উচ্চারণ করেনি। সেই ভারতের নসিহত অন্তর্বর্তী সরকারের কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য।’

‘বর্তমান সরকার প্রথম দিন থেকেই একটি গ্রহণযোগ্য ও উচ্চমানের নির্বাচনের পরিবেশ তৈরির কথা বলে আসছে, যে পরিবেশ গত ১৫ বছর ছিল না। এখন যখন একটি ভালো নির্বাচনের দিকে দেশ এগোচ্ছে, তখন এ ধরনের উপদেশ অযৌক্তিক। আমরা জানি কী করতে হবে। আমরা এমন একটি নির্বাচন করবো যেখানে মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারবে এবং যাদের ভোট দেবেন তারাই নির্বাচিত হবেন,’ যোগ করেন উপদেষ্টা।

গত রোববার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। এর প্রতিক্রিয়ায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গ উঠে আসে। সেখানে শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের কথা উল্লেখ করা হয়।

এছাড়া, ঘটনার তিন দিনের মাথায় আজ নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। সেখানেও একইভাবে বাংলাদেশের নির্বাচন ও স্থিতিশীলতার প্রসঙ্গ উল্লেখ করা হয়।

দুই দেশের হাইকমিশনারদের পাল্টাপাল্টি তলব প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা জানান, এটি কূটনীতিতে অস্বাভাবিক নয়। তিনি বলেন, ‘আমরা তাদের হাইকমিশনারকে ডেকেছি, তারাও আমাদের হাইকমিশনারকে ডেকেছে। এটা সাধারণত হয়ে থাকে।’

শেখ হাসিনার বক্তব্য প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, ‘আগে তিনি ভারতে বসে সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দিতেন, এখন মূলধারার গণমাধ্যমেও নিয়মিত তার বক্তব্য আসছে। এসব বক্তব্যে উসকানি রয়েছে। একজন দণ্ডপ্রাপ্ত ব্যক্তি পাশের দেশে বসে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন। এক্ষেত্রে তার বক্তব্য বন্ধ করা বা তাকে ফেরত চাওয়া অস্বাভাবিক কিছু নয়।’

ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি বলেন, ‘বাস্তবতা মেনে নিয়েই বাংলাদেশ গুড ওয়ার্কিং রিলেশনস চায়। তবে সম্পর্ক এগোতে হলে দুই পক্ষকেই উদ্যোগী হতে হবে। কিছু বিষয়ে আমাদেরও আপত্তি আছে, আমাদের নিজস্ব অবস্থান আছে, সেটাও স্পষ্ট।’

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান