নির্বাচন নিয়ে বহির্বিশ্বের চাপ নেই: পররাষ্ট্র উপদেষ্টা

নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো চাপ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো.তৌহিদ হোসেন। শনিবার (৩ জানুয়ারি) মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এক মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন।

এর আগে তিনি সকালে মুন্সিগঞ্জে জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।

মো.তৌহিদ হোসেন বলেন, অন্তর্বর্তী সরকার নিজেই নির্বাচনের আয়োজন করেছে। সময় সংক্ষিপ্ত, ১২ ফেব্রুয়ারি সরকার নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব দেবে। তাই বহির্বিশ্বের চাপের কোনো বিষয় নেই।

অন্যান্য দেশ বাংলাদেশের সঙ্গে কতটুকু ভালো সম্পর্ক রাখবে, সেটা তাদের বিষয় উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে বহির্বিশ্বের সবার ভালো সম্পর্ক। নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো চাপ নেই।

শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দেশে ফেরত আনার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিচার নিয়ে তাড়াহুড়ো করার সুযোগ নেই। আমরা চেষ্টা করছি হাদি হত্যার সঙ্গে যারা জড়িত তাদেরকে ফিরিয়ে আনতে। তবে এখনো আমরা শতভাগ নিশ্চিত হয়ে বলতে পারছি না আসামিরা কোথায় আছেন। আমরা ইনডিগেশনে পেয়েছি তারা সম্ভবত পার হয়ে গেছেন। খুব সুনির্দিষ্ট জায়গা যদি চিহ্নিত করা যেতো তাহলে বলা যেতো ভারতেই আছেন তারা।

উপদেষ্টার আরও বলেন, হাদি হত্যার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে সরকার সচেষ্ট রয়েছে। দ্রুত বিচার কাজ শেষ করতে কাজ অব্যাহত রয়েছে তবে জড়িতরা ভারতে থাকার তথ্য থাকলেও নির্দিষ্ট কোথায় আছে, সে তথ্য নেই। সেটি জানা গেলে ভারত সরকারকে তাদেরকে ধরার বিষয়ে বলা হতো।

মো.তৌহিদ হোসেন বলেন, বিচার সময় বেঁধে হয় না। তারপরও সরকারের সার্বিক চেষ্টা থাকবে আসামিদের যতদ্রুত সম্ভব বিচারের মুখোমুখি করার।

এর আগে, শনিবার বেলা ১১টার দিকে তিনি মুন্সিগঞ্জ শহরের দক্ষিণ কোটগাঁওয়ে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তিনি শহরের উত্তর ইসলামপুর এলাকায় জুলাই আন্দোলনে শহীদ তিনজনের কবর জিয়ারত করেন এবং শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।

এরপর দুপুর ১২টার দিকে পররাষ্ট্র উপদেষ্টা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। সভায় জেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় এতে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী,পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান