নির্বাচনে বিপর্যয়ের পর পদত্যাগের কথা ভাবছেন জাপানের প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা শিগগির পদত্যাগের ঘোষণা দেবেন বলে বুধবার (২৩ জুলাই) স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে। মূলত উচ্চকক্ষের নির্বাচনে ফলাফল বিপর্যয়ের মুখে পড়েছে প্রধানমন্ত্রী ইশিবার নেতৃত্বাধীন জোট। এতে দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে ক্ষমতাসীন জোট।

স্থানীয় পত্রিকা মেইনিচি জানিয়েছে, ৬৮ বছর বয়সী ইশিবা তার ঘনিষ্ঠদের কাছে আগস্টের শেষ নাগাদ পদত্যাগের পরিকল্পনার কথা জানিয়েছেন। আর ইয়োমিউরি পত্রিকা জানায়, জুলাই মাসেই তিনি পদত্যাগের ঘোষণা দিতে পারেন, যদিও নির্দিষ্ট সময় উল্লেখ করেনি।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি সম্পন্নের পরই প্রধানমন্ত্রী ইশিবা পদত্যাগের সিদ্ধান্ত চূড়ান্ত করেন। এই চুক্তিতে ট্রাম্পের ঘোষিত ২৫ শতাংশ শুল্ক হ্রাস করে ১৫ শতাংশে নামিয়ে আনা হয়।

নির্বাচনে ইশিবার নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) এবং তাদের জোটসঙ্গী কোমেইতো তিনটি আসনে পিছিয়ে গিয়ে সংখ্যাগরিষ্ঠতা হারায়। এর আগেই নিম্নকক্ষে তারা সংখ্যালঘু সরকারে পরিণত হয়েছিল, যা ছিল গত ১৫ বছরের মধ্যে এলডিপির সবচেয়ে বাজে ফলাফল।

বিশ্লেষকরা বলছেন, মূল্যস্ফীতির কারণে জনগণের ক্ষোভ এবং একাধিক রাজনৈতিক কেলেঙ্কারিতে জড়ানো দলটির জনপ্রিয়তা কমেছে। চালের দাম দ্বিগুণ হয়ে যাওয়ার বিষয়টিও ছিল গুরুত্বপূর্ণ ইস্যু। পাশাপাশি জাপান ফার্স্ট স্লোগানধারী সানসেইতো পার্টির উত্থান ইশিবার জন্য বড় ধাক্কা।

একজন ৮০ বছর বয়সী নাগরিক নাওমি ওমুরা বলেন, জাপানে বাঁচা দিন দিন কঠিন হয়ে উঠছে। আমি আশা করি অবস্থা কিছুটা হলেও ভালো হবে।

অন্য এক টোকিওবাসী টেতসুও মোমিয়ামা বলেন, ইশিবার সময় শেষ। এখনই সঠিক সময় তিনি চলে যাওয়ার।

  • Related Posts

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এর উদ্বোধনী…

    Continue reading
    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    আয়ারল্যান্ড সফরের প্রথম দিনেই দীর্ঘদিনের মার্কিন কূটনীতিকে পাশ কাটিয়ে এক বড় রাজনৈতিক বিতর্ক উসকে দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠক শেষে ট্রাম্প জানিয়েছেন, একটি…

    Continue reading

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    ব্রিকসের মঞ্চে বন্ধুত্বের ছবি, আড়ালে ভিন্ন হিসাব

    ব্রিকসের মঞ্চে বন্ধুত্বের ছবি, আড়ালে ভিন্ন হিসাব

    চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ

    চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ

    টেন্ডুলকারকে ছাড়িয়ে নতুন বিশ্বরেকর্ড জো রুটের

    টেন্ডুলকারকে ছাড়িয়ে নতুন বিশ্বরেকর্ড জো রুটের

    আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

    আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

    ৩১ অক্টোবর নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUAA)-এর অ্যানুয়াল অ্যালামনাই ডিনার

    ৩১ অক্টোবর নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUAA)-এর অ্যানুয়াল অ্যালামনাই ডিনার

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প