নিউজিল্যান্ডের সামনে রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা শ্রীলঙ্কার

গল টেস্টে নিউজিল্যান্ডের সামনে রানের পাহাড় গড়ে প্রথম ইনিংস ঘোষণা করেছে শ্রীলঙ্কা। ৫ উইকেটে ৬০২ রান করে ইনিংস ঘোষণা করেন স্বাগতিক দলের অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা। ইনিংস ঘোষণার সময় উইকেটে ছিলেন দুই সেঞ্চুরিয়ান। কামিন্দু মেন্ডিস ১৮২ রানে আর কুশল মেন্ডিস অপরাজিত ছিলেন ১০৬ রানে।

দিনের তৃতীয় সেশনে ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। দ্বিতীয় দিনের বাকি সময়ে ১৪ ওভার ব্যাট করে ২২ রান তুলতেই ২ উইকেট হারায় নিউজিল্যান্ড। লঙ্কানদের থেকে এখন ৫৮০ রানে পিছিয়ে আছে কিউইরা।

আজ শুক্রবার ৩ উইকেটে ৩০৬ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। প্রথম দিনে ৭৮ রানে অপরাজিত থাকা অ্যাঞ্জেলো ম্যাথিউজ আজ মাত্র ১০ রান যোগ করতে পারেন। ১৮৫ বলে ৮৮ রান করে উইলিয়াম ও’রর্কের বলে গ্লেন ফিলিপসের হাতে ক্যাচ হন তিনি।

পঞ্চম উইকেটে ধনাঞ্জয়া ডি সিলভাকে নিয়ে ৭৪ রানের জুটি করেন কামিন্দু। ৮০ বলে ৪৪ রান করে টম ব্লান্ডেলের বলে ফিলিপসের হাতে ক্যাচ হন ধনাঞ্জয়া। এরপর ষষ্ঠ উইকেটে ২০০ রানের অপরাজিত জুটি করেন কামিন্দু ও কুশল। এই জুটিতেই ইনিংস শেষ করে লঙ্কানরা।

প্রথম দিন সেঞ্চুরি হাঁকান দিনেশ চান্দিমাল। ১১৬ রানের ইনিংস খেলেন তিনি। আজ কামিন্দু ও কুশলের দুই সেঞ্চুরিসহ মোট ৩ সেঞ্চুরিতে ৬০২ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় শ্রীলঙ্কা।

  • Related Posts

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আজ রোববার (৮ মার্চ) পর্যন্ত ৩২০টি ফ্লাইট বাতিল করেছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮…

    Continue reading
    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করেছিলেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সেই ভিত্তিকে আরও…

    Continue reading

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প