নিউইয়র্কে সিলেট এম সি এন্ড গভঃ কলেজ এলামনাই এসোসিয়েশন অব ইউ এস এ ইনক-এর নতুন কার্যকরী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

নিউইয়র্কে গত ১১ জানুয়ারী রোববার উডহেভেন ব্লুবার্ড জয়া হলে সিলেট এম সি এন্ড গভঃ কলেজ এলামনাই এসোসিয়েশন অব ইউ এস এ ইনক-এর নতুন কার্যকরী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সিলেট এম সি কলেজ ও গভঃ কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, সংগঠনের সদস্যবৃন্দ, প্রতিষ্ঠাতাগণ এবং বিশিষ্ট নেতৃবৃন্দের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার ময়নুল হক চৌধুরী হেলাল,নির্বাচন কমিশনার তোফায়েল চৌধুরী ও আসিফ চৌধুরী প্রথমে নবনির্বাচিত সভাপতি আজিমুর রহমান বোরহানকে শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার ময়নুল চৌধুরী হেলাল পরবর্তীতে সভাপতি আজিমুর রহমান বোরহান তাঁর নেতৃত্বাধীন পুরো কার্যকরী কমিটির সদস্যদের সপথ পাঠ করানোর মাধ্যমে নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে।

অনুষ্ঠানে ভিডিওগ্রাফিক উপস্থাপনার মাধ্যমে গত চার বছরের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়, যা উপস্থিত অতিথি ও সদস্যদের মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করে। এছাড়া নতুন কমিটির সদস্যদের সমন্বিতভাবে রেড টাই পরিধান অনুষ্ঠানকে আরও সুশৃঙ্খল ও আকর্ষণীয় করে তোলে।

উপস্থিত নেতৃবৃন্দ সুশৃঙ্খল আয়োজন, সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া এবং সপথ গ্রহণ অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনার প্রতি সন্তোষ প্রকাশ করেন। অনুষ্ঠানটি প্রবাসে অবস্থানরত সিলেট এম সি ও গভঃ কলেজ এলামনাইদের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমে নতুন উদ্দীপনা সৃষ্টি করে।প্রেস বিজ্ঞপ্তি অনুসারে

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান