নিউইয়র্কে বৈঠক হবে উপদেষ্টা তৌহিদ-জয়শঙ্করের

জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে বৈঠক বসছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

শনিবার (২১ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার জাতিসংঘ অধিবেশনে অংশগ্রহণ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

পররাষ্ট্র উপদেষ্টা জানান, জয়শঙ্করের সঙ্গে আমার দেখা হওয়ার সম্ভাবনা আছে। প্রায় নিশ্চিত, দেখা হবে।

ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন নিয়ে তৌহিদ হোসেন বলেন, ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটু টানাপোড়েন চলছে। এটা স্বীকার করতে হবে। সমস্যা সমাধান করতে হলে অস্বীকার করলে চলবে না। আমরা অবশ্যই চেষ্টা করবো সেই টানাপোড়েন যেন পেছনে ফেলতে পারি এবং একটি কাজের সম্পর্ক তৈরি হয়।

‘এটা হতে হবে অবশ্যই সার্বভৌম ক্ষমতার ভিত্তিতে এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে। আমি মনে করি, এর ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়া সম্ভব এবং সেটা আমরা চেষ্টা করব।’ যোগ করেন পররাষ্ট্র উপদেষ্টা।

দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের কারণে কি নিউইয়র্কে ইউনূস-মোদী বৈঠক হচ্ছে না-জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের তো অনেক কথা পছন্দ না হতে পারে। কাজেই ওনার কথা আমার পছন্দ হলো না বা আমার কথা ওনার পছন্দ হলো না, এটা নিয়ে আমার মনে হয় খুব বেশি বিচলিত হওয়ার কারণ নেই। এ কারণে তো এমন নয় বাংলাদেশ এখান থেকে বহুদূরে অবস্থিত হয়ে যাবে আর ভারত চলে যাবে অন্য কোথাও। প্রতিবেশী হিসেবে বাংলাদেশের পাশে থাকবে না।

তিনি বলেন, প্রতিবেশী যেহেতু পরিবর্তন হয় না, কথা কারও পছন্দ হোক বা না হোক…। ভারতের উচ্চ পর্যায় থেকে বিভিন্ন সময়ে অগ্রহণযোগ্য কথাবার্তা হয়েছে। আমার মনে হয়, এটা এতটা গুরুত্ব দিয়ে বিবেচনা না করাই উচিত। উনি দেখা করবে না বিষয়টা এমন নয়। আসলে সময় ওভারলেপ করছে না। এটা আমরা ধরে নেব। দ্বিপাক্ষিক ইস্যুতে আলাপ-আলোচনা রাখতেই হবে। এটা ভারতেও লাগবে আমাদেরও লাগবে।

মোদীর সঙ্গে বৈঠক না হলেও নিউইয়র্কে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক হচ্ছে। সেই বৈঠকে আলোচনা বিষয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, এ বিষয়ে আমরা ফিরে এসে কথা বলবো।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান