নিউইয়র্কে বিজয় দিবস উদযাপন

নিউইয়র্কে যথাযথ মর্যাদা ও নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। নিউইয়র্ক সময় মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক কনস্যুলেটের সব কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিদের নিয়ে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। এ সময় সবাই দাঁড়িয়ে শ্রদ্ধা প্রদর্শন করেন।

মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, আজকের এই দিনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ৩০ লাখ শহীদদের, যারা জাতির জন্য জীবন ত্যাগ করেছেন। তাদের ত্যাগের ফলে দেশ স্বাধীন হওয়ায় আজ আমরা এ পর্যন্ত আসতে পেরেছি।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা দায়িত্ব নেওয়ার পর থেকে একটি কথা সবসময় বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে প্রবাসীরা প্রবাসে বসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এতদিন এটি মুখের কথা ছিল, সেটি এখন বাস্তবায়ন হচ্ছে। আমাদের আমেরিকায় প্রায় ১০ লাখ প্রবাসী বসবাস করেন। আমাদের ভোটার তালিকাভুক্তির সংখ্যা কম। আপনারা যারা আছেন, তাদের মাধ্যমে সবাইকে অনুরোধ করব আশপাশের যারা আছে সবাইকে উৎসাহিত করুন যেন অ্যাপ ইনস্টল করে ভোটার হয়। ভোট দিতে হলে নিবন্ধন করতে হবে। ২৫ ডিসেম্বর শেষ দিন, আশা করব আমেরিকা থেকে সর্বোচ্চ সংখ্যক প্রবাসী আগামী সংসদ নির্বাচনে ভোটারধিকার প্রয়োগ করতে পারবেন।

জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, বিজয় দিবস আমাদের জাতীয় জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিন। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর একটি স্বাধীন বাংলাদেশের অভ্যুত্থান ঘটেছিল ১৬ ডিসেম্বরে। সেজন্যই আমরা নিজেদের বাংলাদেশি হিসাবে অভিহিত করতে পারি।

অনুষ্ঠান শেষে কমিউনিটির শিল্পীরা সংগীত পরিবেশন করেন। বিজয় দিবসের এই আয়োজনে রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান