নারী ভোকাল নিয়ে ফিরল লিনকিন পার্ক, কে এই এমিলি

অনেকেই ভেবেছিলেন, লিনকিন পার্ক শেষ! ২০১৭ সালের মে মাসে বের হয় অ্যালবাম ‘ওয়ান মোর লাইট’। দুমাসের মাথায় ২০ জুলাই আত্মহত্যা করেন ভোকাল চেস্টার বেনিংটন। ভক্তদের হৃদয় ভেঙে চুরমার হয়ে যায়। ধাক্কা সামলাতে পারেনি দলটিও। প্রায় সাত বছর কার্যক্রম প্রায় বন্ধই হয়ে গিয়েছিল দলটির। তবে সামলে নিয়েছেন মাইক শিনোডা। দলে নিয়েছেন এমিলি আর্মস্ট্রং নামের এক নারী ভোকালকে। কে এই এমিলি?

মার্কিন কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার এমিলি মার্সিয়া আর্মস্ট্রং ২০০৫ সালে প্রতিষ্ঠা করেন ব্যান্ড ডেড সারা। মাত্র ১১ বছর বয়স থেকে গিটার বাজানো শুরু করেন তিনি, ১৫ বছর বয়সে গান। রকস্টার হবেন বলে হাইস্কুলেই লেখাপড়া ছেড়ে দেন তিনি। ২০১২ সালে এক সাক্ষাৎকারে বলেছিলেন, বেঁচে থাকার জন্য গান ছাড়া আর কিছুই করতে চাননি তিনি। চলতি মাসের ৫ তারিখে তিনি যোগ দেন লিনকিন পার্কে। এ ছাড়া দলটিতে অ্যাকুয়েস্টিক ড্রামার হিসেবে যোগ দিয়েছেন কলিন ব্রিটেন।

গত ৫ সেপ্টেম্বর একটি লাইভ স্ট্রিম শোয়ের মধ্যদিয়ে ফিরে এল লিনকিন পার্ক। এই শোয়ে ব্যান্ডটির পুরোনো সদস্যদের পাশাপাশি ছিলেন দুই নতুন মুখও। এখন থেকে ব্যান্ডটির নিয়মিত সদস্য হিসেবে কাজ করবেন তারা। ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য ও ভোকাল মাইক শিনোডা বলেন, ‘এমিলি ও কলিনের সঙ্গে কাজ করছি আর মুগ্ধ হচ্ছি। নতুন লাইনআপ, তাদের সঙ্গে প্র্যাকটিস ও নতুন গান বাঁধার অভিজ্ঞতা আমাদের অনুপ্রাণিত করছে।’ কেবল নতুন সদস্য নয়, লিনকিন পার্ক জানিয়েছে নতুন অ্যালবাম ও ওয়ার্ল্ড ট্যুরের খবরও। চলতি বছরের ১৫ নভেম্বর আসছে তাদের অষ্টম স্টুডিও অ্যালবাম ‘ফ্রম জিরো’।

বিশ্বের অন্যতম জনপ্রিয় রক ব্যান্ড লিনকিন পার্ক ২০০০ সালে বের করে তাদের প্রথম অ্যালবাম ‘হাইব্রিড থিওরি’। প্রথম অ্যালবাম আলোড়ন তোলার পর বহু সংগীতসফর ও সাতটি স্টুডিও অ্যালবাম প্রকাশ করে দলটি। ২০১৭ সাল পর্যন্ত ছিল তাদের সোনালী দিন। ভোকাল চেস্টারের মৃত্যুর পর কয়েকটি পুরোনো গান নতুন করে প্রকাশ করা ছাড়া কোথাও পাওয়া যায়নি লিনকিন পার্ককে। সঙ্গী হারানোর শোক কাটিয়ে দীর্ঘ ৭ বছর পর মঞ্চে ফিরলেন মাইক শিনোডা, ব্র্যাড ডেলসন, জো হ্যান, ডেভ ফ্যারেলরা।

শুরুতে লিনকিন পার্কের নাম ছিল জিরো। সেখান থেকে এ পর্যন্ত ব্যান্ডটির বৈচিত্র্যময় যাত্রাকে স্মরণে রেখে নতুন অ্যালবামের নাম রাখা হয়েছে ‘ফ্রম জিরো’। প্রত্যাবর্তনের ঘোষণার দিন প্রকাশ করা হয়েছে অ্যালবামের প্রথম গান ‘দ্য এমটিনেস মেশিন’।

  • Related Posts

    ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

    রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (৭ জুন) রাত ১১টা ৩৯ মিনিটে এ কম্পন অনুভূত হয়। রিখাটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৬। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভুটানের পুনাখার ১৫ কিলোমিটার…

    Continue reading
    লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ

    লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হিজবুল্লাহর পাল্টা প্রতিক্রিয়ার আশঙ্কার মধ্যেই নতুন করে হামলা চালাচ্ছে ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে ৭…

    Continue reading

    ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

    ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

    লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ

    লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ

    রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

    রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

    সনদনির্ভর নয়, দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর জোর প্রধানমন্ত্রীর

    সনদনির্ভর নয়, দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর জোর প্রধানমন্ত্রীর

    ‘শক্তিশালী ও অহংকারী বলেই যুদ্ধ বন্ধে চুক্তি করছে না ইরান’

    ‘শক্তিশালী ও অহংকারী বলেই যুদ্ধ বন্ধে চুক্তি করছে না ইরান’

    ঝিনাইদহে ট্রেন লাইনচ্যুত, খুলনা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ

    ঝিনাইদহে ট্রেন লাইনচ্যুত, খুলনা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ

    ব্রুনো-এনদ্রিকের গোলে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচে জয়

    ব্রুনো-এনদ্রিকের গোলে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচে জয়

    ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে নাচবেন নোরা ফাতেহি

    ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে নাচবেন নোরা ফাতেহি

    হাসির জাদুকর অভিনেতা সেলিম কুমার আর নেই

    হাসির জাদুকর অভিনেতা সেলিম কুমার আর নেই

    আমিরাতে ভিসা বন্ধে বিপাকে বাংলাদেশি ব্যবসায়ীরা, হুমকিতে রেমিট্যান্স

    আমিরাতে ভিসা বন্ধে বিপাকে বাংলাদেশি ব্যবসায়ীরা, হুমকিতে রেমিট্যান্স