নারী ওয়ানডে বিশ্বকাপ ২০২৫ ভারতের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট পাকিস্তানের মেয়েদের

গেল ফেব্রুয়ারিতে পাকিস্তানে চ্যাম্পিয়ন ট্রফির উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেননি ভারতীয় ক্রিকেটাররা। নিরপেক্ষ ভেন্যু আরব আমিরাতে নিজেদের সবগুলো ম্যাচ খেলেছিল ভারত। সেই ঘটনার ধারাবাহিতকতায় এবার ২০২৫ নারী বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে ভারতে যেতে অস্বীকৃতি জানিয়েছে পাকিস্তানের মেয়েরা।

আগামী ৩০ সেপ্টেম্বর শুরু হবে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। টুর্নামেন্টটি যৌথভাবে আয়োজন করবে ভারত ও শ্রীলঙ্কা। উদ্বোধনী ম্যাচেও মুখোমুখি দুই আয়োজক দেশ।

ভারতের গুয়াহাটিতে টুর্নামেন্টের প্রথম ম্যাচের আগে উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চস্থ হবে। সেখানেই অংশ নেবে না পাকিস্তানের মেয়েরা। ফাতিমা সানার দল সবগুলো ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়।

পাকিস্তানি মেয়েদের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ না দেওয়ার খবরটি জানা গেছে দেশটির সংবাদমাধ্যম জিও সুপার- এর এক প্রতিবেদনে।

অন্য সংবাদমাধ্যম জিও নিউজের সূত্র অনুযায়ী, পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা বা কোনো দলীয় প্রতিনিধি এই অনুষ্ঠানে ভারতের কোনো অংশগ্রহণ করবেন না।

আগামী তিন বছর আইসিসি টুর্নামেন্টে একে অপরের দেশে খেলতে যাবে না, সম্প্রতি এমন সিদ্ধান্তে সম্মত হয়েছে ভারত-পাকিস্তান।

মূলত, রাজনৈতিক উত্তেজনা দুই দেশের ক্রীড়া সম্পর্ককে প্রভাবিত করেছে। যার ফলে ভারত ২০০৮ সাল থেকে পাকিস্তান সফর করেনি। যদিও ২০২৩ পুরুষ ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে এসেছিল পাকিস্তান দল।

এবারের নারী ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের সব ম্যাচ হবে কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে। একই ভেন্যুতে ২৯ অক্টোবর সেমিফাইনাল এবং ২ নভেম্বর ফাইনালও আয়োজন করবে, যদি পাকিস্তান সে পর্যন্ত যায়।

পাকিস্তানের প্রথম ম্যাচ হবে ২ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে। পাকিস্তান ও ভারত ম্যাচটি নির্ধারিত হয়েছে ৫ অক্টোবর।

আইসিসি নারী বিশ্বকাপ ২০২৫ এ পাকিস্তান স্কোয়াড

ফাতিমা সানা (অধিনায়ক), মুনিবা আলি সিদ্দিকি (সহ-অধিনায়ক), আলিয়া রিয়াজ, ডায়ানা বাইগ, আইমান ফাতিমা, নাশরা সুন্দু, নাতালিয়া পারভাইজ, ওমাইমা সোহেল, রামিন শামিম, সাদাফ শামাস, সাদিয়া ইকবাল, শাওয়াল জুলফিকার, সিদরা আমিন, সিদরা নাওয়াজ (উইকেটরক্ষক) ও সায়েদা আরব শাহ।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!