ত্রিদেশীয় সিরিজ ফাইনালের আগে শ্বাসরুদ্ধকর জয় আফগানিস্তানের

ত্রিদেশীয় সিরিজে লিগ পর্বের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ৪ রানের জয় পেয়েছে আফগানিস্তান।

শুক্রবার শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৪ উইকেটে ১৭০ রান করে আফগানিস্তান। জবাবে আমিরাত আটকে যায় নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৬ রানে।

জয়ের জন্য শেষ ওভারে আমিরাতের দরকার ছিল ১৭ রানের। স্ট্রাইকপ্রান্তে ছিলেন আসিফ খান, অন্য প্রান্তে হার্ষিত কৌশিক। বল হাতে আসেন আফগানিস্তানের ফরিদ আহমেদ।

ফরিদের প্রথম বলে চার, দ্বিতীয় বলে ছক্কা হাঁকান আসিফ খান। অর্থাৎ প্রথম দুই বলেই আসে ১০ রান। তৃতীয় বলে দৌড়ে ২ রান নেন আসিফ। কিন্তু চতুর্থ ও পঞ্চম বল ডট দেন আফগান বাঁহাতি পেসার। শেষ বলে জয়ের জন্য ৫ রান দরকার হলেও ছক্কা হাঁকাতে গিয়ে ক্যাচ হয়ে যান আসিফ। ফলে ৪ রানের জয় পায় আফগানিস্তান।

এদিন আফগানদের হয়ে অধিনায়ক ইব্রাহিম জাদরান ৩৫ বলে ৪৮, রহমানুল্লাহ গুরবাজ ৩৮ বলে ৪০, করিম জানাত ১৪ বলে ২৮, গুলবাদিন নাইব ১৪ বলে ২০ ও আজমতউল্লাহ ওমরজাই ৯ বলে ১৪ রান করেন।

আমিরাতের হয়ে অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম ২৯ বলে ৪৪, আসিফ খান ২৮ বলে ৪০, আলিশান শারাফু ২৩ বলে ২৭, মোহাম্মদ জুহাইব ১৯ বলে ২৩ রান করেন।

আগামীকাল রোববার ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে আফগানিস্তান।

অন্যদিকে ৪ ম্যাচের সবগুলোতে হেরে খালি হাতেই সিরিজ বিদায় নিয়েছে স্বাগতিক আরব আমিরাত।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!