নায়করাজ রাজ্জাক স্মরণে ২ দিনের বিশেষ আয়োজন

বেঁচে থাকলে এ বছর তার বয়স হতো ৮৪ বছর। যাকে এখনো একনামেই চেনে বাংলাদেশ-তিনি ‘নায়করাজ’ রাজ্জাক। বাংলা চলচ্চিত্রের এই কিংবদন্তি অভিনেতার জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী বিশেষ আয়োজন সাজিয়েছে চ্যানেল আই।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাজ্জাকের জন্মদিন। এই উপলক্ষ্যে বৃহস্পতিবার ও শুক্রবার চ্যানেল আইয়ের পর্দাজুড়ে থাকছে তার অভিনীত চলচ্চিত্র, জনপ্রিয় গান এবং জীবনীনির্ভর প্রামাণ্যচিত্রের বিশেষ প্রদর্শনী।

চ্যানেল আই এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলা সিনেমার ইতিহাসের অন্যতম উজ্জ্বল নক্ষত্র নায়করাজ রাজ্জাকের জন্মদিনকে ঘিরে দর্শকদের জন্য সাজানো হয়েছে স্মরণীয় এই আয়োজন।

এর অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর ১টা ৫ মিনিটে প্রচারিত হয়ে রাজ্জাক অভিনীত সিনেমার গান। এরপর দুপুর সাড়ে ৩টায় দেখানো হয়ে কাজী জহির পরিচালিত চলচ্চিত্র ‘অবুঝ মন’। সিনেমাটিতে রাজ্জাকের সঙ্গে অভিনয় করেছেন শাবানা, সুজাতা, শওকত আকবর, নারায়ণ চক্রবর্তী, খান জয়নুল ও সাইফুদ্দিনসহ আরও অনেকে।

শুক্রবারের আয়োজন শুরু হবে সকাল ৭টা ৪০ মিনিটে সংগীতানুষ্ঠান ‘গান দিয়ে শুরু’ দিয়ে। এতে গান পরিবেশন করবেন খুরশীদ আলম, স্বর্ণা ও ইমরান খন্দকার।

একই দিন বিকাল সাড়ে ৪টায় প্রচারিত হবে বিশেষ আলোচনা অনুষ্ঠান ‘নায়ক থেকে নায়করাজ’। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আবদুর রহমান।

জন্মদিনের এই বিশেষ আয়োজনের পরিসমাপ্তি ঘটবে বিকাল ৫টা ২০ মিনিটে, শাইখ সিরাজের নির্মাণে নায়করাজের জীবন ও কর্মভিত্তিক প্রামাণ্যচিত্র ‘রাজাধিরাজ রাজ্জাক’ প্রচারের মধ্য দিয়ে।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান