নাইজেরিয়ায় সিসা খনিতে বিস্ফোরণ, নিহত ৩৮

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার একটি সিসা খনিতে গ্যাস বিস্ফোরণে অন্তত ৩৮ জন শ্রমিক নিহত ও ২৭ জন আহত হয়েছেন। বুধবারের (১৮ ফেব্রুয়ারি) সকালে দেশটির প্লাটো রাজ্যের বাশার জেলার কাম্পানিন জুরাক খনিতে এই দুর্ঘটনা ঘটে।

ফরাসি বার্তা সংস্থা এএফপিকে প্লাটো রাজ্যের শাসক আলহাজি আলিয়ু আদামু ইদ্রিস বলেছেন, খনিতে গ্যাস বিস্ফোরণে এখন পর্যন্ত ৩৮ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে ও আরও প্রায় ২৭ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

পাশের একটি খনিতে কর্মরত খনি শ্রমিক ইব্রাহিম দাত্তিজো সানি এএফপিকে জানান, নিহতদের সবাই খনির ভেতরে মাটির নিচে থাকা গর্তে কাজ করছিলেন। স্থানীয় সময় সকাল সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে বিস্ফোরণ ঘটে।

টেলিফোনে এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে সানি বলেন, আমরা ওই খনিটির কাছেই ছিলাম। লোকজন খনির গর্তের ভেতরে ছিল। হঠাৎ করেই সেখানে বিস্ফোরণ ঘটে ।

এদিকে, এএফপির দেখা একটি গোপনীয় নিরাপত্তা প্রতিবেদনে খনি শ্রমিকদের মৃত্যুর কারণ হিসেবে ‘কার্বন মনোক্সাইড বিষক্রিয়া’ উল্লেখ করা হয়েছে।

প্লাটো রাজ্যটি একটি ঐতিহাসিক খনি অঞ্চল, এর রাজধানী জোস টিন সিটি নামে পরিচিত। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে শহরের খনিগুলোর কার্যক্রম ধীর হয়ে গেছে।

নাইজেরিয়ায় এর আগেও এ ধরনের বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। গত সেপ্টেম্বরে ভারী বৃষ্টিপাতের সময় উত্তর-পশ্চিমে জামফারা রাজ্যে একটি অবৈধ খনিতে পাথর ধসে কমপক্ষে ১৮ জন নিহত হন।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প