নবান্নের পুনরাবৃত্তি কালীঘাটে, ভেস্তে গেলো মমতা-আন্দোলনকারী বৈঠক

দুই পক্ষের অনড় মনোভাবের কারণে ফের ভেস্তে গেলো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ও আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের মধ্যকার গুরুত্বপূর্ণ বৈঠক।

শনিবার দুই পক্ষের চিঠি চালাচালির পর কলকাতার কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে দ্বিতীয়বারের জন্য এই গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার সিদ্ধান্ত হয়। অবিরাম বৃষ্টিকে উপেক্ষা করেই এদিন সন্ধ্যায় মমতার বাড়িতে পৌঁছে যান জুনিয়র চিকিৎসকদের এক প্রতিনিধি দল। সঙ্গে ছিলেন দুজন ভিডিওগ্রাফার।

বৃষ্টির মধ্যে বাইরে অপেক্ষা করতে থাকেন তারা। বেশ কিছুটা সময় পর মুখ্যমন্ত্রী ঘরের বাইরে বেরিয়ে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের ভেতরে ডাকেন। চিকিৎসক প্রতিনিধিদলকে ভেতরে আসার অনুমতি দিলেও দুজন ভিডিওগ্রাফারকে ভেতরে আসার অনুমতি দেওয়া হয়নি। জুনিয়র চিকিৎসকদের তরফে দাবি তোলা হয়, সরকারের পাশাপাশি তাদের তরফেও আলাদা করে ওই বৈঠকের ভিডিও করে রাখা হবে। কিন্তু তাতেই আপত্তি জানান মমতা।

পরিবর্তে মমতা ব্যানার্জী বলেন, ‘সরকারের তরফে এই বৈঠকের ভিডিও রেকর্ডিং করা হবে। তোমাদের সব দাবি তো আমি মানতে পারি না। আমি তোমাদের আগেও বলেছি আমার তরফে যে ভিডিও তোলা হবে সেটি আজই আমরা দিতে পারবো না। আমি তোমাদের তখনই ভিডিও দেবো যখন শীর্ষ আদালতের তরফ থেকে অনুমতি পাবো। আমি কথা দিচ্ছি সেই ভিডিও তার আগে আমরা ব্যবহার করবো না। আমরা এ ব্যাপারে স্বচ্ছতা মেনে চলবো।’

এ সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি তোমাদের কাছে হাতজোড় করে বলছি তোমরা ভেতরে আসো। তোমরা ভিজবে না। তোমাদের অসুখ করলে আমার খারাপ লাগবে।’

‘বৈঠক না করলেও অন্তত এক কাপ চা খেয়ে যাও’ এই আবেদন জানান মুখ্যমন্ত্রী। কিন্তু তাতেও কোনো কাজ হয়নি।

এরপরই মমতাকে বলতে শোনা যায়, ‘আপনারা যদি বাড়িতে এসে বৈঠক না করেন তাহলে আমায় কেন এত অসম্মান করলেন? আপনারা আমায় অনেক অসম্মান করেছেন। এর আগেও তিনদিন দুই ঘণ্টা করে অপেক্ষা করেছি। এইটুকু তো সম্মান দেবেন।’

এরপরই আলাদা করে নিজেদের মধ্যে বৈঠকে বসেন জুনিয়র চিকিৎসকরা। ততক্ষণে প্রায় তিন ঘণ্টা পার হয়ে গেছে। মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে যান স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মুখ্য সচিব মনোজ পন্থ ও স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান