নতুন সিনেমা মুক্তির তারিখ জানালেন অঙ্কুশ

চলতি বছরের কালীপূজায় নতুন সিনেমার পোস্টার প্রকাশ করে দর্শকদের চমক দিয়েছিলেন টালিউড তারকা অঙ্কুশ হাজরা। সুমিত সাহিল পরিচালিত তার নতুন সিনেমা ‘নারী চরিত্র বেজায় জটিল’-নাম দেখেই বোঝা গিয়েছিল এটি হবে পুরোপুরি কমেডিভিত্তিক এক বিনোদনমূলক সিনেমা। প্রথম লুকেই প্রাণ খুলে হাসার ইঙ্গিত দিয়েছিলেন নায়ক।

মোশন পোস্টারে দেখা যায়, মা কালীর হাত থেকে চড় খাচ্ছেন অঙ্কুশ! ভগবান শিব বারণ করলেও কোন ভুলে এমন শাস্তি-তা এখনো জানা যায়নি। তবে এবার সিনেমার মুক্তির তারিখ জানিয়ে দিলেন নায়ক। ফেসবুকে একটি মজাদার ভিডিও প্রকাশ করে অঙ্কুশ লিখেছেন, ‘প্রযোজক হিসেবে দ্বিতীয় সিনেমা। আপনাদের ভালোবাসার আশায় রইলাম। “নারী চরিত্র বেজায় জটিল” আসছে ৯ জানুয়ারি ২০২৬। নতুন বছর শুরু হোক সপরিবারে দেখার মতো একটি বাংলা সিনেমা দিয়ে!’

কয়েক সেকেন্ডের ভিডিও থেকেই ইঙ্গিত মিলেছে, ছবিতে দেখা যাবে পুরুষের সঙ্গে দেবতার সরাসরি কথোপকথন। যেহেতু মা কালী নিজেও নারী, তাই নারীর প্রতি অসম্মান সহ্য করতে নারাজ তিনি-মজার ছলে অঙ্কুশকে শাস্তি দিতেই চড় মারতে দেখা যায় তাকে।

এ সিনেমায় অঙ্কুশের সঙ্গে অভিনয় করেছেন ঐন্দ্রিলা। অনেক দিন পর এমন নির্ভেজাল কমেডি দেখতে মুখিয়ে আছেন দর্শকরা। তাদের অপেক্ষার প্রহর কতদিনের-সেটাই জানাতে এই ভিডিও শেয়ার করেছেন নায়ক।

চলতি বছর ‘রক্তবীজ ২’-এ একেবারে ভিন্নরূপে দেখা গিয়েছিল অঙ্কুশকে। কমেডির বাইরে সিরিয়াস চরিত্রে তার অভিনয় বেশ প্রশংসা কুড়িয়েছে। এবার আবার সেই পুরনো, হাস্যরসাত্মক অঙ্কুশকেই বড়পর্দায় দেখবেন অনুরাগীরা।

  • Related Posts

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার নারীর নিরাপত্তা বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সাইবার বুলিং এবং অনলাইনে নারীর বিরুদ্ধে হয়রানি বন্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার (৭ মার্চ)…

    Continue reading
    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জন্য এমন একজন ‘প্রেসিডেন্ট বেছে নিতে’ চান যিনি দেশটিকে যুদ্ধে নিয়ে যাবেন না। খবর বিবিসির। ট্রাম্প…

    Continue reading

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের