সিরিজ বাঁচানোর লড়াইয়ে মাঠ নামছে বাংলাদেশ

দাপুটে টেস্ট সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটা একেবারেই মনমতো হয়নি বাংলাদেশ দলের। প্রথম ম্যাচে হারতে হয়েছে ৩৯ রানে। চট্টগ্রামে সবশেষ সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ধবলধোলাই হওয়ার পর একই ভেন্যুতে আইরিশদের বিপক্ষে শুরু হারে। সিরিজ বাঁচাতে আজ (২৯ নভেম্বর) সন্ধ্যায় দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে দুই দল।

সিরিজের প্রথম ম্যাচটা হারতে হয়েছে ব্যাটিং ব্যর্থতায়। চট্টগ্রামের উইকেটে বড় স্কোর হওয়াটা খুবই স্বাভাবিক ঘটনা হলেও, স্বাগতিক ব্যাটাররা সুবিধা করতে না পারাটা হতাশাজনক। উইন্ডিজ সিরিজ শুরুর আগে অধিনায়ক লিটন কুমার দাস চেয়েছিলেন সতীর্থরা কঠিন পরিস্থিতির মুখোমুখি হোক। সিরিজের প্রথম ম্যাচের আগে লিটনের এই প্রত্যাশা বাস্তবে রূপ নেয়। ধবলধোলাই হতে হয় সিরিজটিতে। এবার সেই কঠিন সময়টা এসে পড়েছে আইরিশদের বিপক্ষেও।

প্রথম ম্যাচে ১৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ করতে পেরেছে ৯ উইকেটে ১৪২। তাওহিদ হৃদয় ৫০ বলে ৮৩ রান করে অপরাজিত ছিলেন, তবে জেতাতে পারেননি ম্যাচ। তিনি ছাড়া বাকি কেউই ভূমিকা রাখতে পারেননি ব্যাট হাতে। ৫ রানে ৩ উইকেট হারানোর পর ৬৬ রানে ৫ উইকেট হারিয়ে পুরোপুরি ছিটকে যায় স্বাগতিকরা। আইরিশ বোলারদের তোপে আর দাঁড়াতে পারেনি বাংলাদেশের কেউই।

বিশ্বকাপের আগে সবশেষ সিরিজ জিততে হলে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই। এর জন্য মূল দায়িত্বটা পালন করতে হবে ব্যাটারদের। বিশেষ করে ওপেনিং থেকে ভালো রান না এলে বড় সংগ্রহ দাঁড় করানো বা লক্ষ্য তাড়া করা কোনোভাবেই সহজ হবে না। তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন দুরন্ত সূচনা এনে দিতে পারলে কাজটা সহজ হবে বাংলাদেশের জন্য।

অধিনায়ক লিটন কুমার দাস ও হার্ডহিটার সাইফ হাসান তো আছেন এরপর। অন্যান্য সিরিজে ওপেনিং করলেও গত ম্যাচে সাইফ নেমেছেন চারে। প্রথম ম্যাচে লড়াই চালানো তাওহিদ হৃদয়ের কাছে প্রত্যাশা কিছুটা বেড়েছে নিশ্চিতভাবেই সিরিজ বাঁচানোর ম্যাচে। ফিনিশিংয়ে জাকের আলীর লেগ সাইড নির্ভরতা কমিয়ে মাঠের চারপাশ থেকেই রান বের করে আনতে হবে।

ব্যাটাররা সঠিকভাবে বোর্ডে এনে দিতে পারলে তবেই সেটি ডিফেন্ড করা সহজ হবে বোলারদের জন্য। আর আগে বোলিং করলে ১৬০-১৭০ রানের ভেতর আয়ারল্যান্ডকে আটকে রাখতে পারলে ভালো ওপেনিং জুটি বাংলাদেশকে টিকিয়ে রাখবে সিরিজে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে এমনটাই প্রত্যাশা সমর্থকদের।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর