নতুন পরিচয়ে আসছেন তাসনিয়া ফারিণ

টেলিভিশন ও ওটিটিতে জনপ্রিয়তা পাওয়ার পর বড় পর্দাতেও নিজেকে প্রমাণ করেছেন তাসনিয়া ফারিণ। ২০২৩ সালে ‘আরো এক পৃথিবী’ দিয়ে টালিউডে অভিষেক হয় তার। ঢালিউডে যাত্রা করেন চলতি বছরের কোরবানির ঈদে ‘ইনসাফ’ দিয়ে।

এবার ক্যারিয়ারে নতুন অধ্যায়ের সূচনা করলেন তাসনিয়া। প্রযোজক হিসেবে কাজ শুরু করতে যাচ্ছেন তিনি।

গত শনিবার সন্ধ্যায় ফেসবুকে তিনি নিজ উদ্যোগে প্রযোজনা প্রতিষ্ঠান শুরু করার আগ্রহ প্রকাশ করেন এবং নেটিজেনদের কাছে জানতে চান প্রতিষ্ঠানটির নাম কী হওয়া উচিত। মন্তব্যের ঘরে ভক্তরা নানা প্রস্তাব দেন।

আজকের পত্রিকাকে তাসনিয়া ফারিণ জানান, ‘আমি নিজের মতো কিছু কাজ করতে চাই। এ কারণেই প্রযোজনা প্রতিষ্ঠান শুরু করার পরিকল্পনা; যেখানে নিজের ভাবনাগুলো পর্দায় দেখাতে পারব।’

ফারিণ আরও জানান, এ বছরের শেষের দিকে নিজের গাওয়া নতুন গানের ভিডিও প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে তার প্রতিষ্ঠান।

গত বছর ফারিণ ‘রঙে রঙে রঙিন হব’ গানটি প্রকাশ করে জনপ্রিয়তা অর্জন করেন। এতে তার সহশিল্পী ছিলেন তাহসান খান, আর সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল। এবারও নতুন গানে সুর-সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল। গানটিতে ফারিণের কণ্ঠের সঙ্গে ইমরানও কণ্ঠ দিয়েছেন। মিউজিক ভিডিওর কাজ ইতিমধ্যে শেষ।

প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নাটক ও সিনেমা তৈরি হবে কি না জানতে চাইলে ফারিণ বলেন, ‘এতদূর এখনো ভাবিনি। মিউজিক ভিডিও দিয়ে শুরু হচ্ছে, এরপর নতুন পরিকল্পনা করব। তবে এখান থেকে নিয়মিত কাজ করার ইচ্ছা আছে।’

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স