দ. আফ্রিকার বিপক্ষেও আশা জাগিয়ে হারের হতাশায় ডুবল বাংলাদেশ

স্বর্ণা আক্তারের ব্যাটে ঝড় ২৩২ রানের পাশাপাশি বাংলাদেশ শিবিরে এনে দিয়েছিল বিশ্বাস। ৭৮ রানে যখন অর্ধেক ইনিংস হাওয়া হয়ে গেল, তখন সে বিশ্বাসের পাল আরও জোর হাওয়া পাচ্ছিল। তবে শেষমেশ সে বিশ্বাস ভেঙে চুরমার হলো, বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আশা জাগিয়েও শেষমেশ হারল ৩ উইকেটের ব্যবধানে।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে পাকিস্তানকে সাত উইকেটে হারিয়ে দুর্দান্ত শুরু করেছিল বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষেও জয়ের খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত চার উইকেটে হেরেছিল তারা। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে বাজে দিন কাটে। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সোমবার আবারও দারুণভাবে লড়ল টাইগ্রেসরা, যদিও শেষ হাসি হাসল প্রোটিয়ারা।

বাংলাদেশ টস জিতে ব্যাটিং নেয় এবং ৫০ ওভারে করে ২৩২ রান ছয় উইকেটে। ওপেনার শারমিন আক্তার সুপ্তা করেন ৫১ রান, খেলেন ৭৭ বল। অন্যদিকে অলরাউন্ডার শর্ণা আক্তার ৩৫ বলে ৫১ রানে অপরাজিত থাকেন। এটি বাংলাদেশের বিশ্বকাপ ইতিহাসে দ্রুততম অর্ধশতক।

ফারজানা হক (৩০), রুবিয়া হায়দার (২৫) ও অধিনায়ক নিগার সুলতানা (৩২) ব্যাট হাতে ভালো অবদান রাখেন। ইনিংসের শেষ দিকে রিতু মনি ৮ বলে করেন ১৯ রান। শেষ ১০ ওভারে দল তোলে ৮২ রান।

২৩৪ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের স্পিনাররা দারুণ বোলিং করে ২৩ ওভারের মধ্যেই প্রতিপক্ষকে চেপে ধরেন, ৭৮ রানে তারা খুইয়ে বসে ৫ উইকেট।

কিন্তু এরপরই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মারিজান ক্যাপ ও ক্লোয়ি ট্রায়ন। ক্যাপ করেন ৫৬ ও ট্রায়ন ৬২ রান। এই জুটি প্রোটিয়াদের জয়ের পথে নিয়ে যায়। শেষ দিকে নাদিন ডি ক্লার্ক আগের ম্যাচের মতোই দায়িত্ব নেন। শেষ ওভারের আগেই তাকে ক্যাচ মিস করে বাংলাদেশ, আর সেই ভুলেই শেষমেশ ম্যাচ হাতছাড়া হয়। তিন বল বাকি থাকতেই তিন উইকেটে জয় পায় দক্ষিণ আফ্রিকা।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর