ধোনিকে পাওয়া নিয়ে শঙ্কা, চেন্নাইয়ের জন্য বড় ধাক্কা

আজ থেকে শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার (আইপিএল) লিগের উনিশতম আসর। তবে আসরের শুরুতেই ধাক্কা খেয়েছে চেন্নাই সুপার কিংস। চোটের কারণে প্রথম দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে পারেন দলের সবচেয়ে অভিজ্ঞ সদস্য মহেন্দ্র সিং ধোনি।

শনিবার সকালে এক বিবৃতিতে চেন্নাই জানিয়েছে, কাফ ইনজুরি থেকে সেরে উঠতে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন ধোনি। ফলে টুর্নামেন্টের শুরুর অংশে তাকে ছাড়াই খেলতে হতে পারে দলকে।

চেন্নাই সুপার কিংস আগামী ৩০ মার্চ তাদের প্রথম ম্যাচটি খেলবে রাজস্থান রয়্যালসের বিপক্ষে গুয়াহাটিতে।

এখন পর্যন্ত ২৭৮ ম্যাচ খেলে আইপিএলের সর্বাধিক ম্যাচ খেলা ক্রিকেটাদের তালিকায় শীর্ষে অবস্থান করছেন চলতি বছর ৪৫ বছরে পা দিতে যাওয়া ধোনি। তিনি ছাড়াও চেন্নাই শিবিরে রয়েছে আরও ৩ উইকেটকিপার ব্যাটার সঞ্জু স্যামসন, কার্তিক শর্মা এবং উরভিল প্যাটেল।

গত কয়েক বছর ধরে হাঁটুর চোটে ভুগলেও ধোনি নিয়মিতভাবে আইপিএলে খেলেছেন এবং ২০২৩ সালে তার নেতৃত্বেই পঞ্চম শিরোপা জেতে চেন্নাই।

ধোনির অনুপস্থিতির সম্ভাব্য এই দুই সপ্তাহে চেন্নাইকে খেলতে হবে পাঞ্জাব, বেঙ্গালুরু ও দিল্লির বিরুদ্ধে।

  • Related Posts

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানী ঢাকায় ‘বাংলাদেশ ইনোভেশন…

    Continue reading
    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধ ও বাসযোগ্য দেশ গড়তে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান বা কর্মস্থলের আশপাশ পরিষ্কার রাখতে সপ্তাহে অন্তত এক ঘণ্টা সময়…

    Continue reading

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

    ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

    হ্যাটট্রিকে মেসির রেকর্ড ভাঙলেন ‘মাস্তান’

    হ্যাটট্রিকে মেসির রেকর্ড ভাঙলেন ‘মাস্তান’

    ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’

    ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’

    যুক্তরাষ্ট্রে অভিবাসন আদালতকে দ্রুত মামলা শেষের নির্দেশ ট্রাম্প প্রশাসনের, অভিবাসীদের উদ্বেগ বাড়ছে

    যুক্তরাষ্ট্রে অভিবাসন আদালতকে দ্রুত মামলা শেষের নির্দেশ ট্রাম্প প্রশাসনের, অভিবাসীদের উদ্বেগ বাড়ছে

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প