‘ধুরন্ধর’ সিনেমার প্রথম ঝলকে ভক্তদের চমকে দিলেন রণবীর সিং

জন্মদিনেই নতুন সিনেমা ‘ধুরন্ধর’র টিজার প্রকাশ করলেন বলিউড অভিনেতা রণবীর সিং। অন্তর্জালে টিজার প্রকাশ হতেই ভক্তদের চোখ ধাঁধানো নতুন অভিজ্ঞতা দিলেন এ অভিনেতা।

রোববার (৬ জুলাই) দুপুরে জিও স্টুডিওতে প্রকাশিত হয় ‘ধুরন্ধর’র টিজার। ২ মিনিট ৩৯ সেকেন্ডের টিজারে দেখা যাচ্ছে, অ্যাকশনধর্মী সিনেমার প্রতিটি মুহূর্তে জড়িয়ে রয়েছে রহস্যময়তা।

টিজারটিতে রণবীর সিংয়ের পাশাপাশি সঞ্জয় দত্ত, অক্ষয় খন্না, আর মাধবন ও অর্জুন রামপালের মতো তারকাদের উপস্থিতি দর্শক হৃদয়ে আরও উত্তেজনা বাড়াচ্ছে। এরইমধ্যে নেটিজেনদের প্রশংসা বন্যায় ভাসতে শুরু করেছেন রণবীর।

লেখক, পরিচালক ও প্রযোজক আদিত্য ধরের নতুন এ সিনেমায় রয়েছে সংগীতশিল্পী শাশ্বতের একটি মৌলিক কম্পোজিশন, যেখানে কণ্ঠ দিয়েছেন জ্যাসমিন স্যান্ডলাস।

জানা যায়, সিনেমাটি এমন মানুষের গল্প বলবে যাদের কেউ চেনে না, ইতিহাসের পাতায় যাদের কাহিনি উল্লেখ নেই। আড়ালে থাকা সেসব নায়কদের গল্প তুলে ধরা হবে ‘ধুরন্ধর’ সিনেমায়।

রণবীর সিং অভিনীত নতুন সিনেমাটি চলতি বছরের ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!