ইতালিতে স্পন্সর ভিসার ‘ক্লিক ডে’ কবে, জানা গেল তারিখ

ইতালিতে ২০২৫ সালের স্পন্সর ভিসার কোটায় পহেলা অক্টোবর ‘ক্লিক ডে’ নির্ধারিত হয়েছে। আগাম ফরম পূরণ শুরু হয়েছে পহেলা জুলাই থেকে, চলবে ৩১ তারিখ পর্যন্ত।

২০২৩ থেকে ২০২৫ সালের স্পন্সরের বরাদ্দ করা ৪ লাখ ৫২ হাজার শ্রমিক নেয়ার কার্যক্রম আগামী পহেলা অক্টোবর ক্লিক ডে’র মধ্য দিয়ে শেষ হচ্ছে ইতালিতে।

কর্তৃপক্ষ জানিয়েছে, জুলাই মাসজুড়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ধারিত ওয়েবসাইটে সকাল ৮টা থেকে রাত ৮টার মধ্যে আগাম আবেদনপত্রগুলো পূরণ করে জমা রাখা যাবে। 

তবে, এরইমধ্যে দালালচক্র আবারও তৎপর হয়ে উঠতে পারে বলে আশঙ্কা ইমিগ্রেশন বিশেষজ্ঞদের। তাই বাংলাদেশিদের সর্তক থাকার আহ্বান জানিয়েছেন তারা। 

এদিকে, বর্তমান সরকার ২০২৬-২০২৮ সালের জন্য আরও পাঁচ লাখ শ্রমিক নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। কিন্তু বর্তমান সরকারের এই পাঁচ লাখ শ্রমিক নেয়ার বিষয়ে পার্লামেন্টে তীব্র সমালোচনা করেছে বিরোধী ডেমোক্রেটিক দল।

দলটি বলছে, জর্জিয়া মেলোনি সরকার বিদেশি শ্রমিকদের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে ক্ষমতায় এলেও তারা এখন ইতালির ভাবমূর্তি নিয়ে কোনো চিন্তা করছে না। 

বিদেশিদের মধ্যে অপরাধ প্রবণতা দেখা যাচ্ছে বলেও অভিযোগ বিরোধী দলের।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!