ধানুশের ওপর ক্ষেপেছেন নয়নতারা

দক্ষিণ ভারতের অভিনেতা ধানুশের ওপর ক্ষেপেছেন অভিনেত্রী নয়নতারা। তাদের মধ্যে দ্বন্দ্ব এবার প্রকাশ্যে। নিজের ইনস্টাগ্রাম হ্যাণ্ডেলে খোলাচিঠি লিখে নিজের সঙ্গে হওয়া অন্যায়ের প্রতিবাদ করেছেন অভিনেত্রী।

মুক্তি প্রতীক্ষিত নয়নতারার তথ্যচিত্র ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেয়ারিটেল’-এ কয়েকটি ফুটেজ ও গান ব্যবহারের অনুমতি চেয়েছিলেন ধানুশের কাছে। কিন্তু পাত্তাই দেননি অভিনেতা। সে কারণেই ক্ষেপেছেন নয়নতারা। ‘প্রতিহিংসাপরায়ণ’ হয়ে উঠেছেন ধনুশ, এমন অভিযোগে এবার চিঠি লিখে পোস্ট করলেন ইনস্টাগ্রামে।

২০১৫ সালে মুক্তি পায় ‘নানুম রাউডি ধান’ নামের একটি সিনেমা। যেখানে অভিনয় করেছিলেন নয়নতারা ও বিজয় সেতুপতি। ছবির প্রযোজক ছিলেন ধানুশ। সেই ছবি থেকে ৩ সেকেন্ডের একটি ফুটেজ নিজের তথ্যচিত্রের ট্রেলারে ব্যবহার করায় অভিনেত্রীকে আইনি নোটিশ পাঠিয়ে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন বলে অভিযোগ নয়নতারার।

চিঠিতে ‘জওয়ান’ অভিনেত্রী উল্লেখ করেছেন, তার আসন্ন তথ্যচিত্রে ওই নির্দিষ্ট সিনেমার কিছু ছবি, ফুটেজ, গান বা ভিডিও ব্যবহার করতে চান। কিন্তু এসব ক্ষেত্রে ‘কপিরাইট’-এর ব্যাপার থাকে। ফলে ছবির প্রযোজক হিসেবে ধানুশের কাছে বারবার অভিনেত্রী নো অবজেকশন সার্টিফিকেট দেওয়ার অনুরোধ জানান। নয়নতারার স্পষ্ট অভিযোগ, তাদের সেই অনুরোধ বারবার খারিজ করেছেন ধানুশ। ‘নানুম রাউডি ধান’ ছবির পরিচালক ছিলেন নয়নতারার স্বামী ভিগ্নেশ শিবান।

‘শত্রুতা চরিতার্থ’ করতেই ধানুশ এমন করছেন বলে লিখেছেন অভিনেত্রী। তার মতে, অন্যের ভালোয় খুশি হন না ধনুশ, এই ছবি যখন সাফল্য লাভ করে, তখনও নাকি ভালোভাবে নেননি ধানুশ। সেই ‘হিংসা’ থেকেই এমন কাজ করছেন এই অভিনেতা-প্রযোজক, দাবি নয়নতারার। ওই চিঠিতে ধানুশকে ‘প্রতিহিংসাপরায়ণ’ না হওয়ার অনুরোধ জানিয়েছেন নয়নতারা। এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি ধানুশ।

  • Related Posts

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    রাজধানীর মিরপুরে আগুন লাগা বহুতল বাণিজ্যিক ভবনের ছাদে এখনো কয়েকজন আটকে আছেন। ফায়ার সার্ভিসের টিটিএল ব্যবহার করে তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। সোমবার (৯ মার্চ) দুপুর ২টা ৪৭ মিনিটে ফায়ার…

    Continue reading
    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের ৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে। সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর…

    Continue reading

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি