দ্য নিউ ইয়র্ক টাইমস ‘বাস্তববাদী’ নতুন নেতা পেলে ইরানের ওপর নিষেধাজ্ঞা তোলা হবে: ট্রাম্প

ইরানের নতুন নেতৃত্ব যদি নিজেকে একজন বাস্তববাদী অংশীদার হিসেবে প্রমাণ করতে পারলে, তবে দেশটির ওপর থেকে সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র।
জনপ্রিয় মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে এমন তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিলেও, বর্তমান সরকারকে হটিয়ে নতুন কাউকে ক্ষমতায় বসানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সরাসরি কোনো সামরিক সমর্থন দেবে কি না, সে বিষয়ে ট্রাম্প স্পষ্ট কোনো প্রতিশ্রুতি দেননি।

তিনি বলেন, আমি এখনই কোনো দিকেই প্রতিশ্রুতি দিচ্ছি না এটি খুব দ্রুত হয়ে যায়। আমাদের কিছু কাজ করার ছিল এবং আমরা তা খুব ভালোভাবে করেছি। আমি বলবো, আমরা নির্ধারিত সময়ের চেয়েও অনেকটা এগিয়ে আছি।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সামরিক বাহিনী ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে। হোয়াইট হাউসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং ক্ষেপণাস্ত্র হুমকি চিরতরে নির্মূল করতেই এই হামলা চালানো হয়েছে। তেহরানসহ ইরানের প্রধান শহরগুলো বর্তমানে এই হামলার শিকার।

যৌথ এই অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং আরও বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতা নিহত হয়েছেন। এই হত্যাকাণ্ডের পর ইরানে ৪০ দিনের শোক ঘোষণা করা হয়েছে। এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বড় ধরনের পাল্টা হামলার ঘোষণা দিয়েছে।

মার্কিন ট্রাম্প প্রশাসনের দাবি, হামলার ফলে ইরানের চেইন অব কমান্ড বা সামরিক নিয়ন্ত্রণ ব্যবস্থায় বিপর্যয় নেমে এসেছে। অনেক সেনা সদস্য ভয়ে কর্মস্থলে যোগ দিচ্ছেন না। উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে আইআরজিসি সাংবিধানিক রীতিনীতি উপেক্ষা করে হলেও পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে নতুন নেতা নির্বাচনের জন্য চাপ দিচ্ছে।

  • Related Posts

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এর উদ্বোধনী…

    Continue reading
    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    আয়ারল্যান্ড সফরের প্রথম দিনেই দীর্ঘদিনের মার্কিন কূটনীতিকে পাশ কাটিয়ে এক বড় রাজনৈতিক বিতর্ক উসকে দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠক শেষে ট্রাম্প জানিয়েছেন, একটি…

    Continue reading

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    ব্রিকসের মঞ্চে বন্ধুত্বের ছবি, আড়ালে ভিন্ন হিসাব

    ব্রিকসের মঞ্চে বন্ধুত্বের ছবি, আড়ালে ভিন্ন হিসাব

    চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ

    চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ

    টেন্ডুলকারকে ছাড়িয়ে নতুন বিশ্বরেকর্ড জো রুটের

    টেন্ডুলকারকে ছাড়িয়ে নতুন বিশ্বরেকর্ড জো রুটের

    আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

    আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

    ৩১ অক্টোবর নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUAA)-এর অ্যানুয়াল অ্যালামনাই ডিনার

    ৩১ অক্টোবর নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUAA)-এর অ্যানুয়াল অ্যালামনাই ডিনার

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প