দেম্বেলের জোড়া গোলে শীর্ষে ফিরলো পিএসজি

উসমান দেম্বেলের জোড়া গোলে লিলকে হারিয়ে লিগ ওয়ানের শীর্ষে ফিরেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।

দুর্দান্ত এক গোলে পিএসজির হয়ে গোলের সূচনা কয়েন প্রথমার্ধের শুরুর দিকেই। মাত্র ১৩ মিনিটেই তার পা থেকে আসে গোল। ২০ গজ দূর থেকে নিচু শটে বল জালে পাঠান তিনি।

দ্বিতীয়ার্ধে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন দেম্বেলে। চিপ শটে চোখধাঁধানো এক গোলে বক্সের ভেতর থেকে ব্যবধান বাড়ান।

অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে প্রতিপক্ষের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে তৃতীয় গোলটি করেন ব্র্যাডলি বারকোলা। এতে করে ২-০ ব্যবধানে এগিয়ে থাকা পিএসজির জয় নিশ্চিত হয় ৩-০ তে।

গত মৌসুমে ব্যালন ডি’অর জয়ী দেম্বেলে চলতি মৌসুমে চোটের সমস্যায় ভুগেছেন। তবে লিলের বিপক্ষে আক্রমণে দারুণ পারফরম্যান্স দেখালেও পিএসজি কোচ লুইস এনরিকের মতে, দেম্বেলেকে খেলায় আরও কিছু দিক উন্নত করতে হবে। এনরিক বলেন, ‘অনেকে বলবে উসমানই সেরা খেলোয়াড়। কিন্তু আমার মতে এখনও না। রক্ষণাত্মক দিক থেকে আমরা তার সেরা রূপ দেখিনি। আমাদের এমন একজন খেলোয়াড় দরকার, যার মধ্যে রক্ষণাত্মক মানসিকতাও থাকবে। সে সেটা গত বছর দেখিয়েছে, আর এ বছরও তাকে সেটা ধরে রাখতে হবে।’

এই জয়ে লিগ ওয়ানের পয়েন্ট টেবিলে লেন্সের চেয়ে দুই পয়েন্ট এগিয়ে শীর্ষে উঠেছে পিএসজি। তবে শনিবার অক্সেরের বিপক্ষে জিতলে আবারও শীর্ষস্থান দখল করতে পারে লেন্স।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান