দুর্দশা কাটছেই না, আবারও হারলো ম্যানসিটি

সর্বশেষ মৌসুম যেখানে শেষ করেছিল, এবারের মৌসুমে সেখান থেকে শুরুটা হয়নি ঠিক, উলভারহ্যাম্পটনকে বড় ব্যবধানে হারিয়ে শুরু করলেও পরের দুই ম্যাচে টানা হেরে বসলো ম্যানচেস্টার সিটি। দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে টটেনহ্যামের কাছে ২-০ গোলে হারের পর এবার ব্রাইটন অ্যান্ড হোভ আলবিওনের মাঠে গিয়ে হেরে আসলো ২-১ গোলে।

আরলিং হালান্ডের গোলে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত লিড তো ধরে রাখতে পারেইনি, বরং দ্বিতীয়ার্ধে দুই গোল হজম করে পরাজয়কে বরণ করেই ফিরতে হলো পেপ গার্দিওলার শিষ্যদের। একের পর এক এভাবে পরাজয়ের ফলে কোচ পেপ গার্দিওলার ওপরও দারুণ চাপ তৈরি হয়েছে, এটা নিশ্চিত।

ব্রাইটন অ্যান্ড হোভ আলবিওন তিন ম্যাচের মধ্যে একটিতে ড্র করেছে এবং এক ম্যাচে জয় তুলে নিলো। ৪ পয়েন্ট নিয়ে স্বাভাবিকভাবেই ম্যানসিটির উপরে অবস্থান করছে তারা।

১-১ গোলেই ড্র হতে যাচ্ছিল ম্যাচটি। কিন্তু ৮৯তম মিনিটে ব্রাজান গুদার গোলে ঐতিহাসিক এক জয় তুলে নিলো ব্রাইটন। ইংলিশ প্রিমিয়ার এবারের মৌসুমে এটা আলবিওনের প্রথম জয়।

ম্যাচের ৩৪তম মিনিটে প্রথমে গোল করে ম্যানচেস্টার সিটিকে এগিয়ে দেন আরলিং হালান্ড। প্রিমিয়ার লিগে এটা ছিল তার শততম ম্যাচ। মাইলফলকের ম্যাচে গোল পেরেও জয় দিয়ে একে স্মরণীয় করে রাখতে পারেননি।

৬৭তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্রাইটনকে সমতায় ফেরান জেমস মিলনার। ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে মিলনারই এখন দ্বিতীয় বয়স্ক খেলোয়াড়, যিনি স্কোর করেছেন। এরপর ৮৯তম মিনিটে তো ব্রাজান গুদার গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাইটন।

টটেনহ্যামের বিপক্ষে ম্যানসিটির দলে ফিরেছিলেন রদ্রি। প্রায় এক বছর পর তিনি ওই ম্যাচে মাঠে নামেন পরিবর্তিত হিসেবে। আজ ব্রাইটনের বিপক্ষে তিনি মাঠে নামলেন সেরা একাদশে থেকে। আগের ম্যাচে এভার্টনের কাছে ০-২ গোলে হারা ম্যাচে যে একাদশ ছিল ব্রাইটনের, আজ সেই একাদশে তিনটি পরিবর্তন আনা হয়।

প্রথমার্ধে ম্যানসিটি খেলেছে নিজেদের মতোই। কিন্তু দ্বিতীয়ার্ধে গিয়ে খেই হারিয়ে ফেলে তারা। স্বাগতিকদের মুহুর্মুহু আক্রমণে দিশেহারা হয়ে পরাজয়ই বরণ করে ফেলে।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের