দুর্গাপূজায় সেনাবাহিনী বিজিবি সদস্যরা তৎপর রয়েছে

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা পালনে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‌্যাবসহ সব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে।

২৮-বিজিবি’র সুনামগঞ্জের তাহিরপুরের লাউরগড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকা রাজারগাঁও শ্রী অদ্বৈত জন্মধাম পূজা মণ্ডপে জনসচেতনতামূলক মতবিনিময় সভায় শনিবার বিকালে প্রধান অতিথির বক্তব্য বিজিবির সিলেট সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী এসব কথা বলেন।

তিনি বলেন,সীমান্তের ৮ কিলোমিটার এলাকার মধ্যে থাকা সব পূজা মণ্ডপে সৌহার্দপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষা, সার্বিক নিরাপত্তা, দুষ্কৃতিকারীদের নাশকতামূলক কর্মকাণ্ডের অপচেষ্টা প্রতিরোধে, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় আহবান আহবান জানান।

বিজিবির দায়িত্বপূর্ণ এলাকার যেকোনো পূজা মণ্ডপে অপ্রীতিকর ঘটনা রোধে মোবাইল ফোনে কল করলেই বিজিবির টহলদল ১৫ মিনিটের মধ্যে মণ্ডপে পৌঁছতে সক্ষম জানিয়ে বিজিবি সেক্টর কমান্ডার আরও বলেন, এজন্য প্রতিটি বিওপিতে বিজিবির জনবল বৃদ্ধি করা হয়েছে। বিওপি ছাড়াও বেইজ ক্যাম্প তৈরি করা হয়েছে।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ২৮-বিজিবির সুনামগঞ্জের অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির।

উপজেলার লাউরগড় মাদ্রাসার মুহতামিম মাওলানা মো. মইনুল ইসলাম, শ্রী অদ্বৈত জন্মধাম পূজা উদযাপন কমিটির সভাপতি মধুসূদন রায় প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষ, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা প্রমুখ উপস্থিত ছিলেন। 

প্রসঙ্গত, এ বছর আগামী ৯ থেকে ১৩ অক্টোবর পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

  • Related Posts

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আজ রোববার (৮ মার্চ) পর্যন্ত ৩২০টি ফ্লাইট বাতিল করেছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮…

    Continue reading
    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করেছিলেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সেই ভিত্তিকে আরও…

    Continue reading

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প