দুদকে সারজিস-হাসনাত”সমন্বয়কদের নাম ভাঙিয়ে মিথ্যা মামলা-চাঁদাবাজি করা হচ্ছে”

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নাম ভাঙিয়ে কেউ কেউ মিথ্যা মামলা ও চাঁদাবাজির চেষ্টা করছে বলে জানিয়েছেন সংগঠনটির সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ।

বৃহস্পতিবার (২৯ আগষ্ট) দুপুরে চাঁদাবাজি ও মিথ্যা মামলার বিষয়টি দুদক চেয়ারম্যানকে জানিয়েছেন এই দুই সমন্বয়ক। পাশাপাশি নিরপরাধ কাউকে হয়রানি না করতে চেয়ারম্যানকে অনুরোধ জানিয়েছেন তারা।

সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে বেলা সাড়ে ১২ টার দিকে আসেন সারজিস ও হাসনাত। দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহের সঙ্গে দেখা করেন। এরপর সোয়া ১টার দিকে তারা বেরিয়ে যান।

এসময় গণমাধ্যম কর্মীদের সারজিস বলেন, একটা গোষ্ঠী মিথ্যা মামলা ও চাঁদাবাজির চেষ্টা করছে। এই দুইটি সমস্যা খুবই প্রকট। কেউ আমাদের নাম ভাঙিয়ে যদি মিথ্যা মামলা বা চাঁদাবাজির কোনো কাজ করে,তাদের বিরুদ্ধে কমিশন যেনো কঠোরভাবে অবস্থান নেয়। যদি কোন সমস্যা হয় তাহলে অন্তর্বতী
সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করে যেন ব্যবস্থা নেওয়া হয়।

তিনি বলেন, আমরা কখনো চাঁদাবাজি ও মিথ্যা মামলা সমর্থন করিনা। যারা এইগুলো করে তাদের যেনো আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়।

হাসনাত আবদুল্লাহ বলেন, খবর পেয়েছি আমাদের নাম ব্যবহার করে চাঁদা চাওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়। স্বাক্ষর নকল করে মামলা দেওয়া হচ্ছে। এসব বিষয়ে আমাদের কোনো সম্পৃক্ততা নাই। আমাদের নাম ব্যবহার করে অসাধু উপায়ে সুবিধা নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এ বার্তাটি স্পষ্ট করতে এসেছি, আমাদের লিগ্যাল কোন অথরিটি নাই। আমাদের নাম ব্যবহার করে বিশেষ কোন সুযোগ সুবিধা নেওয়ার ও দেওয়ার এখতিয়ার আমরা রাখিনা।

সিস্টেম সিস্টেমের মত চলবে জানিয়ে তিনি বলেন, আমরা দুদকের কাছে এই অনুরোধটি নিয়ে এসেছি দুদকের যে আইন রয়েছে তা অনুযায়ী সব কিছু চলবে।

তিনি বলেন, বিভিন্ন জায়গায় সমন্বয়ক পরিচয়ে স্বাক্ষর জালিয়াতি করে মামলা দেওয়া হচ্ছে, হয়রানি করা হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল যেহেতু নিজের পরিচয় ব্যবহার করে তাদের স্বার্থ হাসিল করতে পারছেনা, বিতর্কিত করার অভিপ্রায়ে তারা আমাদের নাম ব্যবহার করার চেষ্টা করছে। সমন্বয়ক পরিচয়ে আমরা বিশেষ কোন সুযোগ সুবিধা দাবি করতে পারিনা। যারা দাবি করছে তাদের আইনে সোপর্দ করে দেবেন।

বিভিন্ন জায়গায় জোর করে পদত্যাগ করানো হচ্ছে জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক মতাদর্শের পার্থক্যকে পুঁজি করে জোর করে কিংবা বাধ্য করে পদত্যাগ করানো হচ্ছে। পদত্যাগের একটি প্রক্রিয়া রয়েছে। আহ্বান জানাবো গণদাবির মুখে পদত্যাগ না করে বিদ্যমান যে প্রক্রিয়া রয়েছে তা অনুসরণ করুন।

তিনি বলেন, কাউকে পদে বসানো, কাউকে পদত্যাগ করানো, কারও থেকে চাঁদা তোলা বা তদবির করা এগুলো প্রাচীন অতীত। আমরা এসবকে লকারবন্দি করতে চাই।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান