দুই মিনিটে দুই গোল খেয়ে নেপালের কাছে হার বাংলাদেশের

এক ম্যাচ জিতেই সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ওই জয়ে সেমিফাইনাল নিশ্চিত হয়েছিল নেপালেরও।

বৃহস্পতিবার কাঠমান্ডুতে গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও নেপাল। সে লড়াইয়ে স্বাগতিক নেপাল জিতে গ্রুপসেরা হয়েই খেলবে সেমিফাইনালে।

বাংলাদেশ হেরেছে দুই মিনিটে দুই গোল খেয়ে। ১৭ মিনিটে নেপাল প্রথম গোল পায় বাংলাদেশের কিপারের মেহেদী হাসান শ্রাবণের হাস্যকর ভুলে। প্রতি আক্রমণ থেকে বল আসে বাংলাদেশেনর সীমনায়। বক্স ছেড়ে অনেক বাইরে আসা বল আটকাতে গিয়ে চরম ব্যর্থতার পরিচয় দেন শ্রাবণ। তার কাছ থেকে বল কেড়ে নিয়ে গোল করেন নেপালের সমীর তামাং। পরের মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন নেপালের নিরাঞ্জন ধামি।

৪৩ মিনিটে পেনাল্টি পায় বাংলাদেশ। মিরাজুল গোল করে ব্যবধান কমান। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ কয়েকটি সুযোগ পেলেও ম্যাচে সমতা আনতে পারেনি।

ড্র হলেও বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হতো। হেরে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দলের বিপক্ষে সেমিফাইনাল খেলতে হবে। শুক্রবার ভারত ও মালদ্বীপের ম্যাচের ফল ঠিক করবে বাংলাদেশের প্রতিপক্ষ।

বয়সভিত্তিক সাফে বাংলাদেশের বেশ কিছু সাফল্য থাকলেও অনূর্ধ্ব-২০ এখনো শিরোপা জিততে পারেনি। অধরা শিরোপার লক্ষ্যে এবার এই দলটি তুলে দেওয়া হয় দেশের অভিজ্ঞ কোচ মারুফুল হকের হাতে। দেখা যাক, তার ছোঁয়ায় ভাগ্য খোলে কিনা লাল-সবুজ জার্সিধারীদের।

  • Related Posts

    ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

    রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (৭ জুন) রাত ১১টা ৩৯ মিনিটে এ কম্পন অনুভূত হয়। রিখাটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৬। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভুটানের পুনাখার ১৫ কিলোমিটার…

    Continue reading
    লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ

    লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হিজবুল্লাহর পাল্টা প্রতিক্রিয়ার আশঙ্কার মধ্যেই নতুন করে হামলা চালাচ্ছে ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে ৭…

    Continue reading

    ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

    ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

    লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ

    লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ

    রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

    রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

    সনদনির্ভর নয়, দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর জোর প্রধানমন্ত্রীর

    সনদনির্ভর নয়, দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর জোর প্রধানমন্ত্রীর

    ‘শক্তিশালী ও অহংকারী বলেই যুদ্ধ বন্ধে চুক্তি করছে না ইরান’

    ‘শক্তিশালী ও অহংকারী বলেই যুদ্ধ বন্ধে চুক্তি করছে না ইরান’

    ঝিনাইদহে ট্রেন লাইনচ্যুত, খুলনা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ

    ঝিনাইদহে ট্রেন লাইনচ্যুত, খুলনা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ

    ব্রুনো-এনদ্রিকের গোলে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচে জয়

    ব্রুনো-এনদ্রিকের গোলে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচে জয়

    ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে নাচবেন নোরা ফাতেহি

    ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে নাচবেন নোরা ফাতেহি

    হাসির জাদুকর অভিনেতা সেলিম কুমার আর নেই

    হাসির জাদুকর অভিনেতা সেলিম কুমার আর নেই

    আমিরাতে ভিসা বন্ধে বিপাকে বাংলাদেশি ব্যবসায়ীরা, হুমকিতে রেমিট্যান্স

    আমিরাতে ভিসা বন্ধে বিপাকে বাংলাদেশি ব্যবসায়ীরা, হুমকিতে রেমিট্যান্স