দুই দশক পর ফেনীতে তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দুই দশক পর রোববার (২৫ জানুয়ারি) ফেনী পাইলট হাই স্কুল মাঠে বিএনপির সমাবেশে যোগ দিচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশ ঘিরে ফেনী জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস, উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

জানা গেছে, সমাবেশে ব্যাপকসংখ্যক লোকজনের সমাগম ঘটানোর প্রস্তুতি নিয়েছে বিএনপি। তারেক রহমান দলের চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর ফেনীতে এটি তার প্রথম কর্মসূচি। ২০০৬ সালে সর্বশেষ ফেনী জেলার ছাগলনাইয়ায় এসেছিলেন তারেক রহমান। তখন ছাগলনাইয়ার বিশিষ্ট শিল্পপতি এম এ কাশেমের পুত্র তারেক স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। প্রায় ২০ বছর পর ফেনীতে আসছেন তিনি।

ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্যাহ মানিক বলেন, রোববার ফেনী পাইলট হাই স্কুল মাঠে বিএনপির উদ্যোগে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলের চেয়ারম্যানের ফেনীতে এই কর্মসূচি ঘিরে নেতাকর্মীরা উচ্ছ্বসিত ও উজ্জীবিত। এরই মধ্যে প্রস্তুতি সভা হয়েছে। বিভিন্ন কাজ সম্পন্ন করার লক্ষ্যে ও সুশৃঙ্খল-শান্তিপূর্ণ সমাবেশ করতে উপ-কমিটি গঠনসহ নানা প্রস্তুতি নেওয়া হয়েছে। ফেনীবাসী তাকে একনজর দেখার ও বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।

এদিকে মঙ্গলবার বিকেলে ফেনী শহরের একটি কমিউনিটি সেন্টারে বিএনপির অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী জয়নাল আবেদীন।

ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী-১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী রফিকুল আলম মজনু, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-গ্রাম বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ, সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রেহানা আক্তার রানু, নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খান, আবু তালেব, গাজী মনির আহমেদ ও অ্যাডভোকেট সাহানা আক্তার সানু।

ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় সভায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রফেসর এম এ খালেক, গাজী হাবিবুল্লাহ মানিক, আনোয়ার হোসেন পাটোয়ারী, ফেনী পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল বলেন, সংসদ নির্বাচনকে সামনে রেখে তারেক রহমানের ফেনীর এই সমাবেশ কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে জনগণের শক্তিশালী অভিপ্রায়ের বহিঃপ্রকাশ। এ সমাবেশের মাধ্যমে গণতন্ত্রের পক্ষে জনতার ঐক্য আরো সুদৃঢ় হবে।

  • Related Posts

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘শেখ হাসিনা সরকারের প্রবণতা এ সরকারেও দেখা যাচ্ছে। বিগত শেখ হাসিনার আমলে আমরা দেখেছিলাম কীভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, বিচার বিভাগ,…

    Continue reading
    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ইসরায়েল-ইরান যুদ্ধের কারণে পশ্চিম এশিয়ার আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় ভারত ছাড়তে পারেনি টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষ করা ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ দল। অবশেষে তাদের জন্য এলো সুখবর। সপ্তাহান্তে…

    Continue reading

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩