দিল্লির সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী আতিশি শপথ নিয়েছেন

ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন আতিশি মারলেনা। উপরাজ্যপাল বিনয় কুমার সাকসেনা শনিবার বিকেল সাড়ে চারটায় আতিশিকে শপথবাক্য পাঠ করান। একই দিনে শপথ নিলেন দিল্লি মন্ত্রিসভার আরও পাঁচ সদস্য।

আতিশি (৪৩) হলেন।দিল্লির সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী দিল্লির নারী মুখ্যমন্ত্রী হিসেবে তিনি তৃতীয়। তাঁর আগে দিল্লির মুখ্যমন্ত্রী হয়েছিলেন বিজেপির সুষমা স্বরাজ ও কংগ্রেসের শীলা দীক্ষিত।

আবগারি (মদ) মামলায় গ্রেপ্তার হলেও অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রিত্ব ছাড়েননি। সুপ্রিম কোর্ট থেকে জামিন পাওয়ার পর তিনি অবশ্য মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেন। বলেন, আদালতের রায়ের পর জনতার রায়ের জন্য তিনি অপেক্ষা করবেন। তত দিন রাজ্য চালানোর জন্য আম আদমি পার্টির (আপ) পরিষদীয় দল নতুন নেতা বেছে নেবে। আতিশিই হলেন সেই নেতা।

গত মঙ্গলবার কেজরিওয়ালের সঙ্গেই আতিশি রাজভবনে যান। উপরাজ্যপালের হাতে পদত্যাগপত্র তুলে দেন কেজরিওয়াল, আতিশি তুলে দেন পরিষদীয় দলের সিদ্ধান্ত। সেই চিঠিতেই তিনি পরবর্তী সরকার গঠনের দাবি জানান।

আতিশির সঙ্গে শপথ নেন সৌরভ ভরদ্বাজ, গোপাল রাই, কৈলাশ গেহলট, ইমরান হুসেন ও মুকেশ আহওলাট। মুকেশ ছাড়া সবাই কেজরিওয়াল মন্ত্রিসভার সদস্য ছিলেন। দিল্লি বিধানসভার মোট সদস্য ৭০। সেই অনুপাতে মন্ত্রিসভার বহর হবে সর্বোচ্চ ১০ শতাংশ। অর্থাৎ মোট ৭ জন।

দিল্লি বিধানসভার মেয়াদ আগামী বছরের ফেব্রুয়ারিতে শেষ হবে। ফেব্রুয়ারিতে ভোট হলে আতিশি মন্ত্রিসভার স্থায়িত্ব হবে চার মাসের কিছু বেশি। পরিষদীয় দলের নেতা নির্বাচিত হওয়ার পর তিনি বলেছিলেন, তাঁর লক্ষ্য কেজরিওয়ালকে আবার মুখ্যমন্ত্রী পদে দেখা। সেই লক্ষ্য পূরণের জন্যই তিনি কাজ করবেন।

পদত্যাগ করার পর উপরাজ্যপালকে কেজরিওয়াল অবশ্য বলেছিলেন নভেম্বর মাসে মহারাষ্ট্র বিধানসভার সঙ্গেই যেন দিল্লির নির্বাচন করানো হয়। মহারাষ্ট্র ছাড়াও ওই সময় ঝাড়খন্ড বিধানসভারও ভোট।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান