দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন আতিশি, ভারত পাচ্ছে দ্বিতীয় নারী মুখ্যমন্ত্রী    

দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন আতিশি। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টা নাগাদ আম আদমি পার্টির (আপ) পরিষদীয় দলের নেতাদের বৈঠকে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে আতিশির নাম প্রস্তাব করা হয়। সঙ্গে সঙ্গেই সবাই তা সমর্থন করেন।

দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা শিগগিরই দেওয়া হবে। পশ্চিমবঙ্গে মমতার বন্দ্যোপাধ্যায়ের পর আতিশিই হতে চলেছেন দেশের দ্বিতীয় নারী মুখ্যমন্ত্রী।

কেজরিওয়াল আজ বিকেলে উপরাজ্যপাল বিনয় কুমার সাকসেনার সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগপত্র দেবেন। গত রোববার তিনি এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিলেন। বলেছিলেন, দুদিন পর মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দেবেন।

পরিষদীয় দলের বৈঠকে আতিশির নাম প্রস্তাব করেন দিলীপ পান্ডে। প্রত্যেকেই তা সমর্থন করেন।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী আতিশির কাছে রয়েছে শিক্ষা, পূর্তসহ একাধিক মন্ত্রণালয়। ৪৩ বছরের আতিশি মন্ত্রী হন আবগারি (মদ) মামলায় উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া গ্রেপ্তার হওয়ার পর। তারপরে রাজ্যসভার সদস্য সঞ্জয় সিং ও কেজরিওয়ালকেও গ্রেপ্তার করা হয়। এ সময় আতিশি ও অন্য মন্ত্রীরা সরকারি কাজ চালিয়ে গেছেন।

কেজরিওয়াল রোববারই জানিয়েছিলেন, পদত্যাগপত্র জমা দেওয়ার সময় তিনি নভেম্বর মাসে মহারাষ্ট্রের সঙ্গে দিল্লি বিধানসভার ভোট করানোরও দাবি জানাবেন। তা মানা হোক না হোক, মুখ্যমন্ত্রী হিসেবে আতিশি কাজ করতে পারবেন ফেব্রুয়ারি মাস পর্যন্ত। বিধানসভার মেয়াদ শেষ হবে তখনই।

দিল্লি বিধানসভার মোট আসন ৭০। গত দুই ভোটেই আপ দুই তৃতীয়াংশ আসন জিতেছিল। যদিও লোকসভার ৭ আসনই দখল করেছিল বিজেপি। গত লোকসভা ভোটে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা করেছিল আপ। কিন্তু লাভ হয়নি। এবার বিধানসভা ভোটে কী হবে সেই জল্পনা শুরু হয়েছে। হরিয়ানায় লোকসভা ভোটে আসন সমঝোতা হলেও বিধানসভা ভোটে দুই দলের বোঝাপড়া হয়নি।

কেজরিওয়ালের অনুপস্থিতিতে দলের প্রচারে এগিয়ে এসেছিলেন তাঁর স্ত্রী সুনীতা। বিধানসভা ভোটে তিনি প্রার্থী হন কি না সেই আগ্রহও জিইয়ে থাকছে।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান