দিনাজপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০

দিনাজপুরের ঘোড়াঘাটে অটোভ্যানকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ২০ জন আহত হয়েছেন। সোমবার (২৬ মে) বেলা ১১টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ সিংড়া মাজার রোডে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দ্বীন ইসলাম পরিবহনের বাসটি উপজেলার রানীগঞ্জ সিংড়া মাজার রোডে পৌঁছালে একটি ব্যাটারিচালিত অটোভ্যানকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় অন্তত ২০ জন আহত হয়েছেন। স্থানীয় লোকজন আহতদের মধ্যে ৯ জনকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা হাসপাতালে ভর্তি করে।

আহতদের মধ্যে অটোভ্যান চালক দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার জগদিশপুর দারিয়া এলাকার সাহেব উদ্দীনের ছেলে মো. হারুনুর রশিদ (৪৮)। তিনি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে দায়িত্বরত মেডিকেল কর্মকর্তা ডা. প্রিয়াংক কুন্ডু বলেন, ‘স্থানীয় লোকজন আহত অবস্থায় ৯ জনকে হাসপাতালে নিয়ে আসেন। এদের মধ্যে সোনা মিয়া নামে একজন হাসপাতালে ভর্তি আছেন, গুরুতর আহত অবস্থায় ৪ জনকে দিনাজপুর ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকি চারজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গিয়েছেন।

এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক।

তিনি জানান, দুর্ঘটনায় পড়ে থাকা বাসটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে, পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • Related Posts

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম বক্তব্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে, না হলে সেগুলোর…

    Continue reading
    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    সারা দেশজুড়ে যে সংকট তৈরি হয়েছে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকার দায়ী। কারণ তিনি যেদিন ইসরায়েল থেকে উপহার নিয়ে ফিরে এলেন, তার পরই যুদ্ধটা শুরু হয়। এমনই…

    Continue reading

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প