বঙ্গোপসাগরে সৃষ্টি হবে লঘুচাপ, ভারি বৃষ্টির শঙ্কা

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া দফতর। মঙ্গলবার (২৭ মে) এই লঘুচাপ সৃষ্টি হতে পারে। এতে করে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন প্রান্তে ঝড়-বৃষ্টি বাড়তে পারে।

সোমবার (২৬ মে) সকালে দেয়া নিয়মিত আবহাওয়া বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

এদিকে মাসের শুরুতে আবহাওয়া দফতরের পক্ষ থেকে বলা হয়েছিল, চলতি মাসের শেষ দিকে সাগরে একটি নিম্নচাপ হতে পারে। এ থেকে একটি ঘূর্ণিঝড়ও সৃষ্টি হতে পারে।

আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা বলেন, গত কয়েকদিন থেকেই আমরা লঘুচাপের কথা বলে আসছি। লঘুচাপটি আগামীকাল সৃষ্টি হতে পারে। এটি নিম্নচাপে পরিণত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না, তা এখনও বলা যাচ্ছে না।

এটি যদি ঘূর্ণিঝড়ে রূপ নেয় তবে এর নাম হবে ‘শক্তি’। নামটি শ্রীলঙ্কার দেয়া।

তিনি আরও বলেন, চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয়েছে এই বৃষ্টি। এটি আরও কয়েক দিন অব্যাহত থাকতে পরে।

কোন কোন বিভাগে হবে ভারি বৃষ্টি

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ এক ফেসবুক পোস্টে জানান, লঘুচাপের প্রভাবে রংপুর, ময়মনিসংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলো আগামী ২৯, ৩০, ও ৩১ শে মে রেকর্ড- ব্রেকিং পরিমাণে বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে। এই তিন দিনে বাংলাদেশের ও ভারতের আসাম, ও মেঘালয় রাজ্যের ওপরে ৫০০ মিলিমিটার এর বেশি পরিমাণে বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে।

তিনি আরও জানান, ভারি বৃষ্টিপাত কোন বিভাগে বেশি হবে তা নির্ভর করতেছে লঘুচাপটি ঠিক উপকূলের কোন স্থানের ওপর দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে ও ঠিক কত ধীরে স্থলভাগের ওপর দিয়ে অতিক্রম করবে। যদি খুলনা বিভাগের ওপর দিয়ে প্রবেশ করে তবে ভারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি রংপুর বিভাগ ও ময়মনিসংহ বিভাগের জেলাগুলোতে। যদি বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ওপর দিয়ে প্রবেশ করে তবে ভারি ভারি বৃষ্টি হবে চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলাগুলোতে। 

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী