দিনভর ঝিরিঝিরি বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে বৃষ্টি ঝরছে। রাজধানীতে শনি থেকে আজ রোববার (১৫ সেপ্টেম্বর) দিনভর টানা ঝিরিঝিরি বৃষ্টি অব্যাহত রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে সব শ্রেণি-পেশার মানুষ। টানা বৃষ্টিতে রাস্তায় মানুষ কম থাকায় আয় কমেছে রিকশাচালক ও গণপরিবহন চালকদের।

রোববার সরেজমিন রাজধানীর পল্টন, কাকরাইল, মালিবাগ, শান্তিনগর, মৌচাক ঘুরে ভোগান্তির এই চিত্র দেখা গেছে।

পল্টন মোড়ে রিকশাচালক জহিরুল বলেন, শনিবার থেকে যে বৃষ্টি শুরু হয়েছে তা থামছে না। শরীর গরম হয়ে আছে। রাস্তায় মানুষ তুলনামূলক কম। ভাড়া বেশি পাইনি। দুপুর থেকে ভেজা শার্ট-লুঙ্গি পরে রিকশা চালাচ্ছি।

অন্য রিকশাচালক কলিমউদ্দিন বলেন, গায়ে রেইনকোট দিয়েও নিস্তার নেই। গায়ে পানি ঢুকছে। এভাবে চলতে থাকলে অসুস্থ হয়ে যাবো। রিকশা না চালিয়ে ঘরে বসে থাকলে ভাত খাবো কোথা থেকে? সকাল থেকে ৩০০ টাকার ভাড়া পাইছি শুধু।

পল্টন মোড়ে আনারস-পেপে বিক্রেতা আরমান বলেন, আজ কাস্টমার কম। বিক্রি ভালো না। একদিন বিক্রি না হলে পরদিন মাল আনার টাকা থাকে না।

এদিকে টানা দুদিনের বৃষ্টিতে আয় কমেছে পরিবহন চালকদের। ভিক্টর পরিবহনের চালক মোরশেদ জানান, বৃষ্টিতে রাস্তায় মানুষ কম। সকালে অফিসগামী কিছু যাত্রী ছিল। এরপর থেকে যাত্রী কমেছে। যারা বের হওয়ার তারা প্রাইভেটকার কিংবা রিকশায় উঠে। বৃষ্টিতে দাঁড়িয়ে বাসের অপেক্ষা করে না।

উবার চালক কামাল হোসেন বলেন, রাস্তায় যাত্রীর জন্যা দাঁড়াতেই পারি না। চলতি পথে দু-য়েকজন পাই। গত দুদিন থেকে এভাবেই চলছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপের ফলে এমন বৃষ্টি হচ্ছে। রাত থেকে বৃষ্টি কমে যেতে পারে। আগামীকাল থেকে গরম বাড়তে পারে।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান