দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে ২ বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে নিহত হয়েছেন দুই বাংলাদেশি। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ জুন) বিকেল ৫টার দিকে কেপটাউন প্রদেশের বুষ্টারে মর্মান্তিক এই জোড়া হত্যাকাণ্ড ঘটে।

স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৫টা। প্রতিদিনের মতোই প্রবাসী বাংলাদেশি মালিক মনির হোসেনের দোকানে কর্মরত ছিলেন বিল্লাল ও এমদাদ। কিছু বুঝে ওঠার আগেই ডাকাত দল দোকানে ঢুকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে লুট করে নেয় টাকা-পয়সা, মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী। 

ডাকাতি শেষ করে যাওয়ার সময় সরাসরি গুলি করে খুন করে যায় এমদাদ ও বিল্লালকে।

মর্মান্তিক এই জোড়া হত্যাকাণ্ড সংঘটিত হয় দেশটির কেপটাউন প্রদেশের বুষ্টারের ডিডোরেন্স এলাকায়। নিহত বিল্লালের বাড়ি শরীয়তপুরের নড়িয়া, আর এমদাদুলের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়। 

ব্যবসায়িক দ্বন্দ্বসহ নানা কারণে গত দুই মাসে একই এলাকায় পাঁচ প্রবাসী বাংলাদেশির মৃত্যুতে আতঙ্কিত দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা। 

এসব হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা চান তারা।

  • Related Posts

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    ত্রয়োদশ জাতীয় সংসদে সভাপতিত্ব করার জন্য বিএনপির বর্ষীয়ান নেতা ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের…

    Continue reading
    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় সংসদ অধিবেশন শুরু হয়। এরপর বক্তব্য তুলে ধরেন প্রধানমন্ত্রী। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে জাতীয়…

    Continue reading

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    বান্দরবানে হোটেল বুকিংয়ের হিড়িক

    বান্দরবানে হোটেল বুকিংয়ের হিড়িক

    শেষ ২০ মিনিটের ঝড়ে চেলসিকে উড়িয়ে দিল পিএসজি

    শেষ ২০ মিনিটের ঝড়ে চেলসিকে উড়িয়ে দিল পিএসজি

    কানে সম্মানসূচক পাম দ’র পাচ্ছেন, মনে আছে বারব্রাকে

    কানে সম্মানসূচক পাম দ’র পাচ্ছেন, মনে আছে বারব্রাকে

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে বললেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে বললেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের