জোভান-নিহার ‘মিথ্যে প্রেমের গল্প’ এখন ক্যাপিটাল ড্রামায়

ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে বৃহস্পতিবার (১৯ জুন) এসেছে নতুন নাটক ‘মিথ্যে প্রেমের গল্প’। বসুন্ধরা টিস্যু প্রেজেন্টস নাটকটি রচনা করেছেন দয়াল সাহা এবং পরিচালনায় রয়েছেন জনপ্রিয় নির্মাতা মাহমুদুর রহমান হিমি।

ভালোবাসা কেবল শব্দের খেলায় সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত ভালোবাসা আত্মত্যাগেই প্রকাশ পায়-এই বার্তা নিয়ে নির্মাণ করা হয়েছে ঈদের বিশেষ নাটক ‘মিথ্যে প্রেমের গল্প’।

মূল চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও নাজনীন নাহার নিহা। গল্পে দেখা যাবে, সাইফ নামের এক নীতিবান যুবক এমন এক অপরাধের দায় নিজের কাঁধে তুলে নেয়, যা সে করেনি-শুধু আয়াত নামের একটি মেয়েকে রক্ষা করতে গিয়ে।

নাটকের গল্প মোড় নেয় একটি ভয়াবহ ঘটনার পর, যখন দুর্নীতিগ্রস্ত আমজাদ চৌধুরী আয়াতকে ধর্ষণের চেষ্টা করে। সেখান থেকেই শুরু হয় এক অন্যরকম প্রেম, আত্মত্যাগ ও নীরব সাহসিকতার গল্প।

নিজের চরিত্র সম্পর্কে জোভান বলেন, সাইফ এমন একজন চরিত্র, যে নিঃশব্দে ভালোবাসে এবং প্রয়োজনে নিজের জীবন উৎসর্গ করতেও দ্বিধা করে না। চরিত্রটি আমার হৃদয় ছুঁয়ে গেছে।

অন্যদিকে, নাজনীন নাহার নিহা বলেন, আয়াত চরিত্রে অভিনয় করাটা ছিল এক কঠিন অভিজ্ঞতা। একজন নারীর আত্মমর্যাদা রক্ষার সংগ্রাম, তার ভেতরের অপরাধবোধ ও নীরব কান্না এই নাটকে জীবন্তভাবে তুলে ধরা হয়েছে।

নাটকটি নিয়ে নির্মাতা মাহমুদুর রহমান হিমি বলেন, এটি শুধু প্রেমের গল্প নয়-এটি নিঃস্বার্থ ভালোবাসা ও আত্মত্যাগের প্রতিচ্ছবি। সমাজে এমন অনেক গল্প আছে, যেগুলো বলা হয় না। এই নাটক তাদের গল্প বলার চেষ্টা করা হয়েছে।

নাটকটি নিয়ে ক্যাপিটাল এফএম ৯৪.৮-এর ‘ক্যাপিটাল ড্রামা’ চ্যানেলের প্রধান আনোয়ারুল আলম সজল বলেন, ক্যাপিটাল ড্রামা চ্যানেলে আমরা সবসময় এমন কনটেন্ট নির্মাণের চেষ্টা করি, যেগুলো শুধু নাটক নয় বরং ওয়েব ফিল্মের আদলে গভীর ও বিস্তৃত পরিসরে গল্প বলে। ‘মিথ্যে প্রেমের গল্প’ সেই ধারাবাহিকতাতেই একটি ভিন্নধর্মী প্রযোজনা।

এই ড্রামা চ্যানেলের প্রথম কনটেন্ট ‘প্রিয় প্রজাপতি’ যেমন দর্শকপ্রিয়তা পেয়েছিল, এটিও দর্শকদের হৃদয়ে জায়গা করে নেবে বলে আশা করেন সজল।

৮ জুন ‘প্রিয় প্রজাপতি’ দিয়ে যাত্রা করেছে ক্যাপিটাল ড্রামা
প্রতি ১০ দিন পর পর আসবে নতুন নাটক
নাটক নির্মাণে থাকবেন দেশের প্রথম সারির নির্মাতারা
নাটকের পাশাপাশি গানও প্রযোজনা করবে ক্যাপিটাল রেডিও।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!