দক্ষিণ আফ্রিকাকে ধবলধোলাই করে বিশ্বকাপের প্রতিশোধ ওয়েস্ট ইন্ডিজের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচেও হেরেছে দক্ষিণ আফ্রিকা। ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টিতে ১৩ ওভারে নেমে আসা ম্যাচে ১১৬ রানের লক্ষ্য ৯.২ ওভারেই ৮ উইকেট হাতে রেখে টপকে যায় ওয়েস্ট ইন্ডিজ।

আর তাতে তিন ম্যাচের সিরিজটা ৩–০ ব্যবধানে জিতে প্রোটিয়াদের ধবলধোলাই করল ক্যারিবীয়রা। একই মাঠে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ জিতেছিল ৭ উইকেটে, দ্বিতীয় ম্যাচে ৩০ রানে।

কাল টসে হেরে আগে ব্যাটিং করে ট্রিস্টান স্টাবসের ১৫ বলে ৪০ রানের ইনিংসে ভর করে দক্ষিণ আফ্রিকা করে ৪ উইকেটে ১০৮ রান। ডিএলস নিয়মে ওয়েস্ট ইন্ডিজ লক্ষ্য পায় ১১৬ রানের। শাই হোপের ২৪ বলে ৪২, নিকোলাস পুরানের ১৩ বলে ৩৫ রানের ইনিংসে এই রান হেসেখেলে তাড়া করে ওয়েস্ট ইন্ডিজ।

তিন ম্যাচে টি–টোয়েন্টি সিরিজে দ্বিতীয়বার প্রতিপক্ষকে ধবলধোলাই করল ওয়েস্ট ইন্ডিজ। প্রথমবার ২০১৭ সালে আফগানিস্তানকে।

এ ছাড়া ১৭ বলে ৩১ রান করেন শিমরন হেটমায়ার। যদিও এরা কেউ ম্যাচসেরা হননি। ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন ২ ওভারে ১৪ রান দিয়ে ২ উইকেট নেওয়া পেসার রোমারিও শেফার্ড।

সিরিজসেরা হয়েছেন শাই হোপ। সিরিজের ৩টি ম্যাচেই ব্যাট হাতে ভালো করেছেন হোপ। কাল ৪২ রানে অপরাজিত থাকা ব্যাটসম্যান প্রথম ম্যাচে করেন ৫১ রান, পরেরটিতে ৪১ রান।

দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ওয়েস্ট ইন্ডিজের বিদায় নিতে হয়েছিল সুপার এইট পর্ব থেকে। সেই দলটাকে ৩-০ ব্যবধানে হারানো দুর্দান্ত এক অর্জন বলে মনে করছেন শেফার্ড, ‘ যে দলটা আমাদের বিশ্বকাপ থেকে ছিটকে দিয়েছে, তাদের সব ম্যাচে হারানো দুর্দান্ত।’

ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রোস্টন চেজ বলেছেন, ‘ সিরিজটি ৩-০ ব্যবধান জিততে চেয়েছিলাম। সংক্ষিপ্ত এ ম্যাচে চেয়েছি আমাদের ক্রিকেটাররা সহজাত খেলাটা খেলুক। ছেলেরা দুর্দান্ত খেলেছে।’

দক্ষিণ আফ্রিকাকে বিশ্বকাপ ফাইনালে তোলা অধিনায়ক এইডেন মার্করাম উন্নতির অনেক জায়গা দেখছেন, ‘কঠিন ম্যাচ গেছে। সম্ভবত সবচেয়ে কঠিন কন্ডিশনে খেলেছি। এরপরও দল হিসেবে উন্নতির জায়গা আছে। তাতে কিছুটা সময় লাগবে, এখান থেকে নেওয়ারও কিছু আছে কিন্তু হারাটা কখনোই ভালো কিছু নয়।’

  • Related Posts

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের সামরিক অভিযান শুরুর এক সপ্তাহের মধ্যে পরিস্থিতি দ্রুত আঞ্চলিক সংঘাতে রূপ নিয়েছে। এতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক নানা ঝুঁকি তৈরি হয়েছে বলে…

    Continue reading
    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘শেখ হাসিনা সরকারের প্রবণতা এ সরকারেও দেখা যাচ্ছে। বিগত শেখ হাসিনার আমলে আমরা দেখেছিলাম কীভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, বিচার বিভাগ,…

    Continue reading

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প