থাইল্যান্ডের সঙ্গে সংঘর্ষ কম্বোডিয়ায় পাঁচ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত

থাইল্যান্ডের সঙ্গে চলমান সীমান্ত সংঘর্ষের কারণে কম্বোডিয়ায় সাড়ে পাঁচ লাখের বেশি মানুষ ঘরছাড়া হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় রোববার (২১ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, গত দুই সপ্তাহ ধরে চলা গোলাবর্ষণ, রকেট হামলা এবং থাইল্যান্ডের এফ-১৬ যুদ্ধবিমান থেকে চালানো বিমান হামলার কারণে নারী ও শিশুসহ বিপুল সংখ্যক মানুষ নিজ ঘরবাড়ি ও স্কুল ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।

সরকারি হিসাবে, এখন পর্যন্ত মোট ৫ লাখ ১৮ হাজার ৬১১ জন মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

অন্যদিকে, থাইল্যান্ডও জানিয়েছে যে সীমান্ত সংঘর্ষের কারণে তাদের দেশেও প্রায় ৪ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

চলতি মাসে নতুন করে শুরু হওয়া এই সংঘর্ষে ট্যাংক, ড্রোন ও ভারী কামান ব্যবহার করা হচ্ছে। সরকারি তথ্যমতে, এ পর্যন্ত থাইল্যান্ডে অন্তত ২২ জন এবং কম্বোডিয়ায় ১৯ জন নিহত হয়েছেন।

এই সংঘাতের মূল কারণ দুই দেশের মধ্যে প্রায় ৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত নিয়ে পুরনো বিরোধ। ঔপনিবেশিক আমলে নির্ধারিত সীমান্তরেখা ও সীমান্তবর্তী কয়েকটি প্রাচীন মন্দিরকে ঘিরেই এই বিরোধ দীর্ঘদিন ধরে চলে আসছে।

উভয় দেশই নতুন করে শুরু হওয়া সংঘর্ষের জন্য একে অপরকে দায়ী করছে এবং বেসামরিক নাগরিকদের ওপর হামলার অভিযোগ তুলেছে।

পরিস্থিতি শান্ত করতে চীন, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, আসিয়ান জোটের বর্তমান চেয়ারম্যান মালয়েশিয়া এবং জাতিসংঘ যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।

এদিকে, কম্বোডিয়া ও থাইল্যান্ডসহ আসিয়ানভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা সোমবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে বৈঠকে বসছেন। ওই বৈঠকে এই সীমান্ত সংঘাত নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প