থাইল্যান্ডের মন্ত্রিসভায় বিতর্কিত ক্যাসিনো বিল অনুমোদন

থাইল্যান্ডে পর্যটন বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নির্দিষ্ট বিনোদন কমপ্লেক্সে জুয়া খেলা বৈধ করার একটি বিতর্কিত বিল অনুমোদন করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) থাইল্যান্ডের মন্ত্রিসভায় বিলটি অনুমোদন করা হয়।

প্রস্তাবিত আইন অনুযায়ী দেশটির থিম পার্ক, ওয়াটার পার্ক, হোটেল এবং শপিং মলসহ পর্যটন কমপ্লেক্সের মধ্যে ক্যাসিনো থাকবে।

এ বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী প্যাতংতারন শিনাবাত্রা সাংবাদিকদের বলেন, মূলত এর লক্ষ্য হলো দেশের রাজস্ব বৃদ্ধি করা, থাইল্যান্ডে বিনিয়োগকে উৎসাহিত করা এবং অবৈধ জুয়া সমস্যার সমাধান করা।

বিলটি নিয়ে এখন সংসদে আইনপ্রণেতারা তর্ক-বিতর্ক করবেন এবং এর ওপর ভোট দেয়ার আগে খসড়া তৈরির জন্য কাউন্সিল অব স্টেটের অফিসে যাবে। বিলটি পাস হতে কয়েক মাস সময় লাগতে পারে।

বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারি শেষ হওয়ার পর থেকে থাইল্যান্ডের গুরুত্বপূর্ণ পর্যটন শিল্প ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্যটিতে আরও বেশি দর্শনার্থী আকৃষ্ট করার জন্য বহু কৌশল চালু করা হয়েছে। যেমন চীনা এবং ভারতীয় ভ্রমণকারীদের জন্য ভিসা সহজসহ বিভিন্ন কৌশল গ্রহণ নিয়েছে সরকার।

এদিকে দেশটির উপ-অর্থমন্ত্রী জুলাপুন আমোরনভিভাত বলেন, সরকার আশা করছে যে বিনোদন কমপ্লেক্সগুলো শেষ পর্যন্ত পর্যটকদের সংখ্যা ৫ শতাংশ থেকে ১০ শতাংশ বাড়াবে এবং ১৫ হাজার নতুন কর্মসংস্থান তৈরি করতে পারবে। যদিও প্রস্তাবিত কমপ্লেক্সগুলোর অবস্থান ও নির্মাণের সময়সূচি এখনও ঘোষণা করা হয়নি।

বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ থাইল্যান্ডে রক্ষণশীল শক্তিগুলো দীর্ঘদিন ধরে জুয়া বৈধ করার পদক্ষেপের বিরোধিতা করে আসছে। এমনকি প্রতিবেশী কম্বোডিয়া, লাওস এবং মিয়ানমারে গোপন ক্যাসিনো কমপ্লেক্সগুলো গড়ে উঠেছে।

গত বছর জাতিসংঘের ড্রাগস অ্যান্ড ক্রাইম অফিস একটি প্রতিবেদনে সতর্ক করেছিল যে, দক্ষিণ-পূর্ব এশিয়ার ক্যাসিনোগুলো গোষ্ঠীগত অপরাধের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ পাচারের ব্যাংকিং কাঠামোর ভিত্তিপ্রস্তর হিসেবে ব্যবহৃত হচ্ছে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প