তোফায়েল আহমেদের ভাগিনার বাড়িতে আগুন

ভোলার বোরহানউদ্দিনে সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের ভাগিনা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোরহানউদ্দিন পৌরসভার সাবেক মেয়র রফিকুল ইসলামের বাড়িতে ভাঙচুর করে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে পৌরসভার ২নং ওয়ার্ডে এ ভাঙচুর ও আগুনের ঘটনা ঘটে । বাড়িতে লোকজন না থাকায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, মেয়র রফিক আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদের ভাগিনা ও ভোলা-২ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি আলী আজম মুকুলের স্ত্রীর বড় ভাই।

কয়েকজন বিক্ষুব্ধ জনতা নাম প্রকাশ না করার শর্তে জানান, মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সম্পাদক থাকাকালে ক্ষমতার প্রভাব খাটিয়ে এলাকাবাসীর প্রতি হামলা মামলার ঘটনায় দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাতেই তার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটায় জনতা।

এ সময় শত শত উৎসুক জনতা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা দেখেন।

বোরহানউদ্দিন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুল কালাম জানান, তাদেরকে আগুনের ব্যাপারে কেউ অবহিত না করায় তারা কোনো খবর পাননি।

এ ব্যাপারে জানতে বোরহানউদ্দিন থানায় গিয়ে ওসিকে না পেয়ে তার সরকারি নম্বরে একাধিকবার ফোন দিয়েও তাকে না যাওয়ার তার বক্তব্য নেওয়া যায়নি।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের