নড়াইলে আওয়ামী লীগের কার্যালয় ও সাবেক এমপির বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ

নড়াইলের কালিয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয় ও নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) বি এম কবিরুল হক মুক্তির বাগানবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন বিক্ষুব্ধ লোকজন। আজ শুক্রবার বিকেলে নড়াইলের কালিয়া পৌর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজনের ভাষ্য, শুক্রবার বিকেল ৪টার দিকে কালিয়া বাজারে উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা একটি বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলের আয়োজন করেন। এই কর্মসূচি চলাকালে বিকেল সাড়ে ৫টার দিকে অনুষ্ঠানস্থলের পাশে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন একদল বিক্ষুব্ধ জনতা। পরে কালিয়া ডাকবাংলোর পাশে অবস্থিত সাবেক সংসদ সদস্য কবিরুল হকের বাগানবাড়িতেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।

তবে এ ঘটনার সঙ্গে বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু। তিনি বলেন, ‘আমাদের অনুষ্ঠান তখন চলছিল। হঠাৎ দেখি পূর্ব পাশে (সেখানে আওয়ামী লীগের কার্যালয়) কারা যেন আগুন ধরিয়ে দিয়েছে, তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ছত্রভঙ্গ করে দেয়। সে সময় আমরাও মাইকে সবাইকে শান্ত থাকার আহ্বান জানাই। কে বা কারা এ কাজ করেছে, তা আমরা জানি না। এর সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই।’

ভাঙচুর ও আগুনের বিষয়ে রাত সাড়ে নয়টার দিকে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বলেন, ‘ইতিমধ্যে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। এ বিষয়ে আমরা কোনো লিখিত অভিযোগও পাইনি।’

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার সদস্যসচিব শাফায়াত উল্লাহর নেতৃত্বে নড়াইল পৌরসভার পুরাতন বাস টার্মিনাল, জেলা পরিষদ, সদর উপজেলা পরিষদ ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেখ মুজিবুর রহমানের চারটি ম্যুরাল এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এ সময় নড়াইল পৌরসভার ফটক, সরকারি উচ্চবিদ্যালয়ের প্রাচীরে থাকা শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবিযুক্ত অংশ ভেঙে ফেলা হয়।

  • Related Posts

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আঘাত হানা ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। দেশটির একটি শপিংমলে আটকা পড়া মানুষদের জীবিত উদ্ধারে জোর তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। জাপানের প্রধানমন্ত্রী সানা তাকাইচি…

    Continue reading
    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বগুড়ার ধুনট উপজেলায় বেপরোয়া গতির বালুবাহী ট্রাকের ধাক্কায় সোহেল রানা (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এসময় একই মোটরসাইকেল আরোহী নিহতের ছোট ভাই রাব্বী হাসান (১৮) আহত হয়েছে। বুধবার…

    Continue reading

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    লঙ্কান লিগে হৃদয়ের তাণ্ডব, ৪ ছক্কায় এক ওভারেই নিলেন ৩০!

    লঙ্কান লিগে হৃদয়ের তাণ্ডব, ৪ ছক্কায় এক ওভারেই নিলেন ৩০!

    অভিনয়ে নাম লেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো!

    অভিনয়ে নাম লেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো!

    পেশাদার ফুটবলে মাঠে নামছেন টাইগার, খেলবেন ডুরান্ড কাপে

    পেশাদার ফুটবলে মাঠে নামছেন টাইগার, খেলবেন ডুরান্ড কাপে

    ক্যান্সারে মারা গেছেন ‘দৃশ্যম’-এর মূল গল্পের লেখক

    ক্যান্সারে মারা গেছেন ‘দৃশ্যম’-এর মূল গল্পের লেখক

    প্রতারিত বাংলাদেশি শ্রমিকেরাই আজ মিশরে সফল শিল্পোদ্যোক্তা

    প্রতারিত বাংলাদেশি শ্রমিকেরাই আজ মিশরে সফল শিল্পোদ্যোক্তা

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা