তিন হাফ সেঞ্চুরিতে চ্যালেঞ্জিং স্কোর শ্রীলঙ্কার

দুই ম্যাচের ওয়ানডে এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে শ্রীলঙ্কা দল এখন রয়েছে জিম্বাবুয়েতে। আজ হারারে স্পোর্টস ক্লাব মাঠে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হলো দুই দল। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ২৯৮ রান করেছে সফরকারী শ্রীলঙ্কা।

টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠায় স্বাগতিক জিম্বাবুয়ে। ব্যাট করতে নেমে শুরুতেই নিমান মাধুস্কার উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। ৯ম রানের মাথায় ১ম উইকেট হারালেও দ্রুতই নিজেদের সামলে নেয় লঙ্কানরা। ১০০ রানের জুটি গড়ে তোলেন পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস।

৬৩ বলে ৩৮ রান করে আউট হন কুশল মেন্ডিস। এরপর সাদিরা সামারাবিক্রমা এবং পাথুম নিশাঙ্কা মিলে ৩০ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হন তারা। পাথুম নিশাঙ্কা ৯২ বলে ৭৬ রান করে আউট হন। অধিনায়ক চারিথ আশালঙ্কা ৬ রান করে আউট হয়ে যান।

৫ উইকেটে ১৬১ রান থেকে শ্রীলঙ্কাকে ২৯৮ রান পর্যন্ত নিযে যান জানিথ লিয়ানাগে এবং কামিন্দু মেন্ডিস মিলে ১৩৭ রানের বিশাল জুটি গড়ে তোলেন। ৪৭ বলে ৭০ রান করে অপরাজিত থাকেন লিয়ানাগে। ৩৬ বলে ৫৭ রান করে ইনিংসের শেষ বলে আউট হন কামিন্দু মেন্ডিস।

জিম্বাবুয়ের হয়ে রিচার্ড এনগারাবা ২টি উইকেট নেন। ব্লেসিং মুজারাবানি, ট্রেভর জিউয়ান্দু, সিকান্দার রাজা ও সিন উইলিয়ামস ১টি করে উইকেট নেন।

  • Related Posts

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    মোস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্রিমিয়ার (আইপিএল) লিগ থেকে বাদ দেওয়ায় নিরাপত্তা ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হয়নি বাংলাদেশ দলের। সবশেষ গত বছরের নভেম্বরে ঘরের মাঠে আয়াল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটাই ছিল…

    Continue reading
    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    বলিউড তারকা অক্ষয় কুমার অভিনীত হরর-কমেডি ‘ভূত বাংলা’ বক্স অফিসে ভূতুড়ে ঝড় তুলেছে। মুক্তির মাত্র ৯ দিনেই সিনেমাটি ১০০ কোটির মাইলফলক ছুঁয়ে ফেলেছে, যা নিয়ে দারুণ উচ্ছ্বাস দেখা যাচ্ছে দর্শক…

    Continue reading

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার