কুমিল্লা শোডাউনের প্রস্তুতিকালে কিশোর গ্যাংয়ের ২১ সদস্য আটক

কুমিল্লা নগরীতে শোডাউনের প্রস্তুতিকালে কিশোর গ্যাং গ্রুপ ‘কিং স্কোয়ার্ড’র ২১ সদস্যকে আটক করেছেন পুলিশ। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে নগরীর হাউজিং এলাকার কেটিসিসি মাঠ থেকে তাদের আটক করা হয়।

সন্ধ্যা সাড়ে ৭টায় কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আটকরা হলেন- রাকিব হোসেন সামির (১৯), সাইফুল ইসলাম মিজান (২১), ফাহিম (১৬), শাওন(১৭), ইমন (১৮), সিফাত (১৭), রানা (১৮), জাহিদুল ইসলাম রাকিব (২১), নাজমুল হাসান তুষার (১৮), শিমুল (১৭), জিহাদ (১৫), আসাদুল (১৬), সাকিব আল হাসান (১৭), নাইমুল (১৫), ইব্রাহিম জোবায়ের (১৬), রাসেল (১৯), সাহেদ হোসেন হৃদয় (১৭), সাকিব আল হাসান নীরব (১৬), রাব্বি (১৬), সম্রাট (১৭) ও সাইমন (১৮)।

ওসি মহিনুল ইসলাম জানান, পূর্ব থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঘোষণা দিয়ে কিশোর গ্যাং গ্রুপ কিং স্কোয়ার্ড শুক্রবার বিকেল সোয়া ৩টার দিকে নগরীর হাউজিং এলাকায় কেটিসিসির মাঠে শোডাউনের প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে কোতয়ালী মডেল থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে গ্রুপের ২১ সদস্যকে আটক করে। এসময় তাদের সঙ্গে থাকা চাপাতি, চাইনিজ কুড়াল, হকিস্টিক ও লোহার রডসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

রাত সোয়া ৮টায় প্রতিবেদন লেখা পর্যন্ত আটকদের বিরুদ্ধ মামলার প্রস্তুতি চলছে। শনিবার (৩০ আগস্ট) সকালে তাদের কুমিল্লা আদালতে তোলা হবে বলে পুলিশের এই কর্মকর্তা জানান।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!