তিন খানকে নিয়ে নতুন যা বললেন কঙ্গনা

অবশেষে মুক্তি পেতে চলেছে ‘ইমার্জেন্সি’ ছবিটি। কঙ্গনা রনৌত অভিনীত, পরিচালিত ও প্রযোজিত এই ছবির মুক্তি নানা কারণে বারবার পিছিয়েছে। সদ্য ট্রেলার মুক্তি পেয়েছে। ট্রেলার মুক্তির অনুষ্ঠানে কঙ্গনা তাঁর স্বপ্নের এই প্রকল্পকে ঘিরে নানা কথা বলেন।

মুম্বাইয়ের এক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘ইমার্জেন্সি’র ট্রেলার। এদিনের অনুষ্ঠানে কঙ্গনা ছাড়া উপস্থিত ছিলেন অনুপম খের, শ্রেয়স তালপাড়ে, মহিমা চৌধুরী। কঙ্গনা এখন শুধু অভিনেত্রী নন। কিছুদিন আগেই রাজনীতির আঙিনায় পা রেখেছেন তিনি। তিনি এখন ভারতের ক্ষমতাসীন বিজেপির সংসদ সদস্য। রাজনীতিতে আসার পর এই প্রথম তাঁর ছবি মুক্তি পেতে চলেছে।
‘ইমার্জেন্সি’ ছবিতে গণতান্ত্রিক ভারতের ‘এক অন্ধকার অধ্যায়’কে তুলে ধরতে চলেছেন কঙ্গনা। ১৯৭৫ সালের জুন মাসে ভারতে জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। সেই প্রেক্ষাপট নিয়েই তৈরি হয়েছে ছবিটি।

ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করেছেন কঙ্গনা। টিজারেই ইন্দিরা গান্ধীর রূপে ভক্তদের চমকে দিয়েছিলেন অভিনেত্রী। ট্রেলার মুক্তির অনুষ্ঠানে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন কঙ্গনা।

তিনি বলেন, ‘আমার জন্য আজকের দিনটি বিশেষ কিছু। ছবিটি নির্মাণ করতে গিয়ে অনেক ঝড়ঝাপটার মুখোমুখি হয়েছি। শুটিংয়ের সময় অনেক কিছু ঘটেছে, যা আমাকে কষ্ট দিয়েছে। সবাই জানেন, ইন্ডাস্ট্রি আমাকে পুরোপুরি বর্জন করেছে। কেউ পাশে দাঁড়াননি। কিন্তু ছবিতে যেসব শিল্পীকে দেখছেন, তাঁরা কেউই আমাকে ছাড়েননি।’

অনেক আগে থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনীতি নিয়ে সরব কঙ্গনা। এদিন কথায় কথায় তিনি জানান, ‘ইমার্জেন্সি’ সিনেমাটি খুবই তথ্যবহুল হতে চলেছে। একই সঙ্গে তিনি বিনোদনের সব মসলাও মজুত রেখেছেন।

সিনেমাটিতে অনুপম খেরকে জয়প্রকাশ নারায়ণের ভূমিকায় দেখা যাবে। ট্রেলার মুক্তির অনুষ্ঠানে অনুপম খের বলেন, ‘কঙ্গনার থেকে যে কেউ প্রেরণা নিতে পারেন। ভারতে যখন জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল, আমি তখন নাটকের স্কুলে প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলাম। তাই ছবিটি আমার জন্য একটু ব্যক্তিগতও বটে।’
ট্রেলার মুক্তির অনুষ্ঠানে কঙ্গনাকে প্রশ্ন করা হয়, বলিউডের তিন খান শাহরুখ, সালমান ও আমিরকে নিয়ে তিনি ছবি নির্মাণ করতে চাইবেন কি না?

জবাবে অভিনেত্রী বলেন, ‘আমি নিশ্চয়ই তাঁদের নিয়ে কাজ করতে চাই। ছবিটি প্রযোজনার পাশাপাশি পরিচালনাও করতে চাই। তাঁরা দারুণ অভিনেতা কিন্তু খুব কম ছবিতে তাঁদের অভিনয়প্রতিভাকে ব্যবহার করা হয়েছে। তিন খানকে নিয়ে এমন ছবি নির্মাণ করতে চাইব, যা সমাজের জন্য অত্যন্ত জরুরি।’

এদিন আলাপে আলাপে কঙ্গনা প্রয়াত অভিনেতা ইরফান খানের প্রসঙ্গ টেনে আনেন। তিনি আফসোসের সঙ্গে বলেন, ‘খানেদের মধ্যে ইরফান খান ছিলেন আমার সবচেয়ে পছন্দের। কিন্তু আফসোস, তাঁকে নিয়ে আর ছবি করতে পারব না।’
‘ইমার্জেন্সি’ ছবিটি আগামী ৬ সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পাবে

  • Related Posts

    রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন, উত্তরসূরি নিয়ে জোর আলোচনা

    রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগির পদত্যাগ করতে পারেন—রাজনৈতিক অঙ্গনে এমন জল্পনা এখন জোরালো। সরকার ও ক্ষমতাসীন বিএনপির সংশ্লিষ্ট একাধিক দায়িত্বশীল সূত্রের দাবি, শারীরিক অসুস্থতাকে পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করা হতে পারে।…

    Continue reading
    শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার প্রস্তাব মোদী সরকারের

    দিল্লিতে মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’ (NEET)-এর প্রশ্নফাঁস ও সরকারের দুর্নীতির অভিযোগে আন্দোলনরত শিক্ষার্থী ও ককরোচ জনতা পার্টির (সিজেপি) সঙ্গে সংলাপে বসতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে মোদী সরকার। জানা গেছে, বৃহস্পতিবার…

    Continue reading

    রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন, উত্তরসূরি নিয়ে জোর আলোচনা

    রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন, উত্তরসূরি নিয়ে জোর আলোচনা

    শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার প্রস্তাব মোদী সরকারের

    শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার প্রস্তাব মোদী সরকারের

    ইসরায়েলকে স্বীকৃতির শর্তেই সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

    ইসরায়েলকে স্বীকৃতির শর্তেই সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

    দিল্লি থেকে বেঙ্গালুরু, ভারতজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ

    দিল্লি থেকে বেঙ্গালুরু, ভারতজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ

    দিল্লিতে নিজেদের দাবিতে অনড় বিক্ষোভকারীরা, ছাড়েননি রাজপথ

    দিল্লিতে নিজেদের দাবিতে অনড় বিক্ষোভকারীরা, ছাড়েননি রাজপথ

    একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

    একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

    সৌদি আরবের সঙ্গে ঐতিহাসিক পরমাণু চুক্তিতে অনুমোদন দিলেন ট্রাম্প

    সৌদি আরবের সঙ্গে ঐতিহাসিক পরমাণু চুক্তিতে অনুমোদন দিলেন ট্রাম্প

    যে কারণে ভারতের এবারের আন্দোলনকে ভয় পাচ্ছে মোদী সরকার

    যে কারণে ভারতের এবারের আন্দোলনকে ভয় পাচ্ছে মোদী সরকার

    ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব দেখতে চান ট্রাম্প

    ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব দেখতে চান ট্রাম্প